img

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৫:০৫, ২০ নভেম্বর ২০২৬

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির সন্ত্রাসীদের কিভাবে মোবাবেলা করতে হয় তা এদেশের মানুষ ও সরকার জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সহ্য করার চর্চা করি।

কিন্তু আমাদের যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হয়, অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না, কখনো ফিরতে পারবে না।’ 

তিনি বলেন, ‘আমার বাসায় আগুন দিয়ে দৌড় মারছে। এমন অবস্থা হয়েছে ‘জয় বাংলা’ আজ জাতীয়ভাবে পরিচিত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে।’

হুমায়ুন কবির বলেন, ‘আমার বাসায় ভোর ৫টায় আগুন দিয়ে দৌড় মারছে।

দেখেন, একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের এমন অবস্থা হয়েছে, ‘জয় বাংলা’ বলেই দৌড়, আর খোঁজ মিলে না কোনোখানে। 

বাসার সামনে আগুন দেওয়ার ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি ভাগ্যবান, একটু আগুন লাগিয়ে ভাগছে, পালিয়ে গেছে ‘জয় বাংলা’ বলে। কিন্তু আমি কতজন মেহমান পেয়েছি আজকে এসে, আমি ভাগ্যবান। আমি আমার নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে দাওয়াত দেওয়ার সুযোগ পাই না।

আলহামদুলিল্লাহ আজকে সবাই এসেছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশ আজ ভালো পথে। জননন্দিত জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব আজ উজ্জ্বল। দেশে এখন বিদেশি বিনিয়োগ আসছে, বাংলাদেশে আজকে একটা শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো দেখে একটা ক্ষুদ্র গোষ্ঠীর এখন মাথা ব্যথা, পেটে ব্যথা করে, তারা এসব করার চেষ্টা করে। কিন্তু এগুলো করে তারা বিলীন হয়ে যাবে, হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। এগুলো এখন সহ্য করবে না।’

জাতীয় এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে স্থাপিত হবে দেড় হাজার নতুন ইভি চার্জিং পয়েন্ট

প্রকাশিত :  ১৫:৪৫, ২০ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটস এলাকায় আগামী চার বছরে ১ হাজার ৫০০টিরও বেশি নতুন ফাস্ট ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং পয়েন্ট স্থাপন করা হবে। এ লক্ষ্যে কাউন্সিল বারার পাবলিক চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য টোটাল এনার্জিসকে ডেলিভারি পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে।

এটি লন্ডনে প্রথম লোকাল ইলেকট্রিক ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার (এলইভিই) তহবিলের আওতায় বাস্তবায়িত চার্জিং অবকাঠামো চুক্তি। এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও আকৃষ্ট করা হবে, যা পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের প্রথম ধাপের কাজ ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রিচার্ডস রোডে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ধাপে ধাপে আগামী চার বছরে পুরো বারাজুড়ে চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।

এছাড়াও চার্জিং অবকাঠামো সরবরাহ ও পরিচালনার পাশাপাশি, টোটাল এনার্জিস চার্জিং পয়েন্টগুলোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎও সরবরাহ করবে। নেটওয়ার্কে ব্যবহৃত শতভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে সংগ্রহ করা হবে।

ব্রিটেনের দ্রুত সম্প্রসারিত ইভি চার্জিং নেটওয়ার্ক:

এই প্রকল্প টাওয়ার হ্যামলেটসের দ্রুত সম্প্রসারিত ইভি চার্জিং নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। কাউন্সিল ইতোমধ্যে প্রায় ২ হাজার ৩৫০টি পাবলিক চার্জিং পয়েন্ট স্থাপন করেছে, যা বারার বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠান, ট্যাক্সি ও প্রাইভেট হায়ার গাড়িচালকদের জন্য সহজ চার্জিং সুবিধা নিশ্চিত করছে।

বর্তমানে টাওয়ার হ্যামলেটসে প্রায় ২ হাজার ৩৫০টি পাবলিক চার্জিং পয়েন্ট রয়েছে। গত এক বছরে ২ হাজারের বেশি নতুন চার্জার স্থাপনের ফলে পাবলিক ইভি চার্জারের ঘনত্বের দিক থেকে বারাটি ব্রিটেনের ১৯তম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে।

এছাড়াও নতুন প্রকল্পের আওতায় ২২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৫০০টি ফাস্ট চার্জিং সকেট স্থাপন করা হবে। এর ফলে বৈদ্যুতিক গাড়ির মালিকদের জন্য চার্জিং আরও সহজ ও সুবিধাজনক হবে এবং টাওয়ার হ্যামলেটস ব্রিটেনের বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের অন্যতম উপযোগী এলাকায় পরিণত হবে।

টাওয়ার হ্যামলেটসের ৯৩ শতাংশ পরিবারের নিজস্ব অফ-স্ট্রিট পার্কিং সুবিধা নেই। ফলে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে একটি নির্ভরযোগ্য পাবলিক চার্জিং নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কাউন্সিল। নতুন চার্জিং সুবিধা বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমাতেও সহায়তা করবে।

বাস এন্ড লোকাল ট্রান্সপোর্ট মিনিস্টার সাইমন লাইটউড বলেন, “আমরা টাওয়ার হ্যামলেটসকে বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করছি। ১ হাজার ৫০০টির বেশি ফাস্ট চার্জার স্থাপনের জন্য ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে, যা বাসিন্দাদের বৈদ্যুতিক যানবাহনে রূপান্তরের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী করবে।”

“চার্জিং সুবিধার প্রাপ্যতা বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের অন্যতম প্রধান বাধা। এজন্য আমরা চার্জিং অবকাঠামো দ্রুত সম্প্রসারণে ৬০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি এবং ইলেকট্রিক কার গ্রান্টের মাধ্যমে ১ লাখ ৯০ হাজারের বেশি চালককে নতুন ইভি কেনায় সর্বোচ্চ ৩ হাজার ৭৫০ পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে সহায়তা করেছি।”

টোটাল এনার্জিস চার্জিং সল্যুশনস ইউকের ম্যানেজিং ডাইরেক্টর রবার্ট ফেনেক বলেন, “এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আমাদের নির্বাচন করায় আমরা গর্বিত। লন্ডনে ৩ হাজার ২০০টির বেশি চার্জিং পয়েন্ট পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা রাজধানীর অন্যতম উচ্চাভিলাষী চার্জিং অবকাঠামো কর্মসূচি বাস্তবায়নে অবদান রাখব।”

এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর শাফি আহমেদ বলেন,  “এই প্রকল্প বাস্তবায়নে আমরা লন্ডনে নেতৃত্ব দিচ্ছি বলে গর্বিত। বিনিয়োগ নিশ্চিত করা এবং টোটালএনার্জিসকে অংশীদার হিসেবে নিয়োগের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ স্থানীয় চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলার পথে আমরা আরেকটি বড় পদক্ষেপ নিয়েছি।”

“আমি আশা করি এই নতুন চার্জিং পয়েন্টগুলো বাসিন্দাদের বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে আরও আস্থা জোগাবে, একই সঙ্গে বায়ুর মান উন্নত করতে এবং কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে।”

এই কর্মসূচি কাউন্সিলের নিজস্ব যানবাহন বহরকে ধীরে ধীরে বিদ্যুতায়িত করার বৃহত্তর পরিকল্পনাকেও সমর্থন করবে এবং জলবায়ু বিষয়ক অঙ্গীকার পূরণে সহায়ক ভূমিকা রাখবে।