img

এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

প্রকাশিত :  ০৯:৫৫, ২৩ নভেম্বর ২০২৬

এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলাফলে পরিবর্তন এসেছে।  আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করে।

নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল থেকে জানা যাবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নতুন করে যাচাই ও পর্যালোচনার সুযোগ পেয়েছেন।

গত ৩১ অক্টোবর ২০২৬ মূল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলে। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যমতে, সারাদেশের ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। 

যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল পাঠানো হয়েছে।

শিক্ষা এর আরও খবর

img

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল জানা যাবে যেভাবে

প্রকাশিত :  ০৪:৩৩, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৪:৪১, ২৩ নভেম্বর ২০২৬

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বেলা ৩টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও ফল জানা যাবে।

এর আগে রবিবার (২২ নভেম্বর) আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি পুনর্নিরীক্ষার আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরের ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়, যেখানে গড় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ।

শিক্ষা এর আরও খবর