মাওলানা গোলাম কিবরিয়া সভাপতি, মুফতি আবদুল মুনতাকিম জেনারেল সেক্রেটারি

img

মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর নতুন কার্যকরী কমিটি গঠিত

প্রকাশিত :  ১৬:৪৯, ২২ ডিসেম্বর ২০২১

মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর নতুন কার্যকরী কমিটি গঠিত

জনমত ডেস্ক: লন্ডনে সর্বদলীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে সমগ্র মানবজাতির মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব খাতামুন্নাবিয়্যীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের  \'খতমে নবুওত\' এর সর্ববাদীসম্মত আবশ্যকীয় ও অপরিহার্য আকীদা- বিশ্বাস রক্ষার মহান ঈমানী দায়িত্ব পালনের উদ্দেশ্যে গঠিত সংগঠন  \'মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন\' এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
১৮ ডিসেম্বর শনিবার বিকেলে লন্ডনের জামেয়া দারুস সুন্নাহ মিলনায়তনে প্রতিনিধিত্বশীল ও নেতৃস্থানীয় উলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ও শায়খুল হাদীস মুফতি আবদুর রাহমান মনোহরপূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় \"মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন\" এর  নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে বিশিষ্ট আলেম ও  সংগঠক মাওলানা গোলাম কিবরিয়াকে সর্ব সম্মতিক্রমে  সভাপতি,  বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিমকে জেনারেল সেক্রেটারি এবং মাওলানা তায়ীদুল ইসলামকে কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়। সহ সভাপতি মন্ডলীর মধ্যে রয়েছেন মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা ইমদাদুর রাহমান আলমাদানী,  মাওলানা মুশাররফ আলী, মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ মাওলানা মোবারক আলী, মাওলানা মুফতি মওসূফ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রাহমান, হাফিজ মাওলানা আবদুল কাদির,  হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা শাহনূর মিয়া।
জয়েন্ট সেক্রেটারী পদে দায়িত্ব পালন করবেন মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মুফতি সালেহ আহমদ। সহকারী সেক্রেটারী পদে রয়েছেন হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা শামছুল আলম কিয়ামপূরী, মাওলানা মুসলেহ উদ্দীন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাওলানা সৈয়দ নাঈম আহমদ। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা আবদুল বাসিত। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মাওলানা মিসবাহুজ্জামান হেলালী, মাওলানা দেলাওয়ার হোসাইন ও মাওলানা মাসূম আহমদ বিন শায়েখ কৌড়িয়া। আইন বিষয়ক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সৈয়দ হুসাইন বিন ইমামুদ্দীন। সহকারী প্রচার সম্পাদক  মাওলানা আল আমীন ও মাওলানা নাজমুল হাসান। দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মামনূন মুহিউদ্দীন, মাওলানা আবদুল মজীদ, মাওলানা আবদুল করীম মামরখানী, হাফিজ মাওলানা সাদিকুর রাহমান, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মাওলানা আনীসুর রাহমান, মাওলানা হুসাইন আহমদ বাঘা,হাফিজ ওয়ালীদ আহমদ ও মাওলানা নোমান হামিদী।  
উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন মাওলানা শায়খ আসগর হুসাইন, হাফিজ মাওলানা শামছুল হক, মাওলানা জমশেদ আলী, মাওলানা তরীক উল্লাহ, মাওলানা মুফতি আবদুর রাহমান, মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী ও মাওলানা সাঈদ আলী দশঘরী। নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উলামায়ে কেরামগণ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, \"মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খতমে নবুওত এর আকীদা সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন।  মুসলমানদেরকে ঈমান হারা এবং ইসলামকে অন্তঃসারশূন্য ও প্রাণশক্তিহীন করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে খতমে নবুওত এর আকীদা বিশ্বাস এর উপর ন্যাক্কারজনক হামলার জন্য দূরভিসন্ধির পথ যুগে যুগে আল্লাহর দ্বীনের চিরদুশমনেরা অবলম্বন করেছে। আজ সারা বিশ্বে এ গভীর ষড়যন্ত্রের ধূম্রজাল বিস্তৃত। মানবাধিকারের কার্ড ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা উম্মাহর বিনাশযজ্ঞ  সর্বত্র অবলীলায় চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পূর্ণ প্রস্তুতি নিয়ে ইলম ও হেকমত এবং সাহসিকতা ও বিচক্ষণতার সাথে শান্তিপূর্ণভাবে গনতান্ত্রিক নিয়মে এ ফিতনার মোকাবেলা করা দলমত নির্বিশেষে সকল মুসলমানের উপর এ যুগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দ্বিনী দায়িত্ব।\" এ দায়িত্ব পালনের উদ্দেশ্যে \"মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন\" এর কার্যক্রমকে গতিশীল করার কোন বিকল্প নেই। এজন্য সভায় সকল দলীয় ও ব্যক্তিপরিচয়ের উর্ধ্বে উঠে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওত এর সর্ববাদীসম্মত আবশ্যকীয় আকীদা রক্ষার জন্য সকলকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুফতি আবদুর রাহমান মনোহরপূরী,   বিশিষ্ট আলেম মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা ছাদিকুর রাহমান, মাওলানা শায়খ ইমদাদুর রহমান আল মাদানী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম, মাওলানা ফয়েজ আহমদ , মুফতি মওসুফ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মুফতি ছালেহ আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা হুসাইন আহমদ বিন মুস্তফা, মাও: সাঈদ আলী, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাওলানা হুসাইন বিন ইমাম উদ্দিন প্রমুখ ।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে অল পয়েন্টস ইস্ট ও লিডো লোকাল বিজনেস ফেয়ার

প্রকাশিত :  ১৫:১০, ২৩ জুন ২০২৬

লন্ডনের অন্যতম সেরা কমিউনিটি উৎসবের অংশ হওয়ার এক বিরল সুযোগ এসে গেছে! স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা এবং কমিউনিটি সংগঠনগুলোর জন্য এটি একটি অসাধারণ সম্ভাবনার দরজা।

প্রতি বছর অল পয়েন্টস ইস্ট, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায়, \"ইন দ্য নেইবারহুড\" নামে একটি প্রাণবন্ত কমিউনিটি উৎসব আয়োজন করে থাকে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে উৎসব আয়োজকদের উদ্যোগে আগামী বুধবার, ২৪ জুন নবম বার্ষিক লোকাল বিজনেস ফেয়ার অনুষ্ঠিত হবে। 

লোকাল বিজনেস ফেয়ার কী এবং কেন যোগ দেবেন?

লোকাল বিজনেস ফেয়ার হলো স্থানীয় ব্যবসায়ীদের সরাসরি উৎসব আয়োজকদের সঙ্গে কথা বলার এবং এ বছরের \"ইন দ্য নেইবারহুড\" ইভেন্টে যুক্ত হওয়ার নানান পথ সম্পর্কে জানার একটি উন্মুক্ত সুযোগ। ভিক্টোরিয়া পার্কে আয়োজিত এই বছরের \"ইন দ্য নেইবারহুড\" উৎসব চলবে সোমবার ২৪ আগস্ট থেকে বৃহস্পতিবার ২৭ আগস্ট পর্যন্ত।

এই মেলায় অংশগ্রহণকারীরা সরাসরি জানতে পারবেন:

উৎসবে অংশ নেওয়ার বিভিন্ন উপায় ও সুযোগ,

স্থানীয় ব্যবসার প্রসারে উৎসবকে কাজে লাগানোর কৌশল,

আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ।

এ বছর লোকাল বিজনেস ফেয়ারটি সম্পূর্ণরূপে অনলাইন ভিডিও সেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে, যা এটিকে আগের যেকোনো বছরের তুলনায় আরও সহজলভ্য করে তুলেছে। আপনি যেখানেই থাকুন না কেন, ঘরে বসেই অংশ নিতে পারবেন।

এই মেলায় অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি এবং এটি সকল স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা ও কমিউনিটি সংগঠকদের জন্য উন্মুক্ত। এত বড় একটি উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার এই বিনামূল্যের সুযোগ কাজে লাগান এবং আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান।

অংশ নিতে আগ্রহীরা পাশের ফরম পূরণ করুনঃ https://via.ls.uk/APE-LIDO-Local-Business-Fair

আরও তথ্যের জন্য অল পয়েন্টস ইস্টের ওয়েবসাইট www.allpointseastfestival.com ভিজিট করুন।

কমিউনিটি এর আরও খবর