img

চার ফিলিস্তিনি সাংবাদিক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন

প্রকাশিত :  ০৮:৪৭, ২৯ আগষ্ট ২০২৪

চার ফিলিস্তিনি সাংবাদিক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন

 প্রায় ১০ মাস যাবৎ অবরুদ্ধ উপত্যকায়  একের পর এক বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। যেখানে রেহাই পাচ্ছে না সাংবাদিক, স্বাস্থকর্মী এমনকি জাতিসংঘের ত্রাণকর্মীরাও। 

ইসরাইলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে সাহসী সাংবাদিকতার জন্য ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোননয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। বুধবার (২৮ আগস্ট) এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে প্রকাশিত ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।

গাজায় এরই মধ্যে অনেক সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি সেনারা। তাদের অভিযোগ, ওই সাংবাদিকেরা হামাস বা ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউইয়র্কভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’।সংস্থাটির মতে, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস আরো জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১১৩ সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন।

জানা গেছে, চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে  নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে। এর মধ্যে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন।

img

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক সোমবার

প্রকাশিত :  ০৮:৫৩, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১০, ১৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আলোচনায় সংশ্লিষ্ট ইরানি সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। খবর দিয়েছে সিএনএন

ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের আগামীকাল রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা হলেও পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব রয়ে যায় বলে পরে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে আগামী বুধবারের মধ্যে কোনও চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন নাকি আবার হামলা শুরু করবেন, এ বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি।

ট্রাম্প বলেন, হয়তো আমি এর মেয়াদ বাড়াব না। তখন (হরমুজ প্রণালিতে) অবরোধ জারি থাকবে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।

এর আগে ১১ এপ্রিল (শনিবার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। টানা ২১ ঘণ্টা ধরে চলা এ আলোচনায় শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। ফলে কোনও সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দেশে ফেরে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনও চুক্তি ছাড়াই তারা দেশে ফিরেছেন। 

আলোচনা শেষে  এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’


আন্তর্জাতিক এর আরও খবর