img

জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি করতে পারব : আলী রীয়াজ

প্রকাশিত :  ০৯:৫০, ১৭ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৫১, ১৭ জুন ২০২৫

জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি করতে পারব : আলী রীয়াজ

আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ তৈরি করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি।

আজ  মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। সে ক্ষেত্রে আপনারা যে সহযোগিতা দেখাচ্ছেন সে জন্য রাজনীতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
তিনি বলেন, আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে, আমাদের পক্ষে অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে মতে আসতে পারি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, সব বিষয়ে আমরা হয়তো একমত হতে পারব না, কিন্তু তারপরেও আমরা জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। সবগুলো বিষয়ে শেষ করতে পারব এমন নিশ্চয়তা নেই।
আলী রীয়াজ এ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠক রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

 

জাতীয় এর আরও খবর

img

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে কারা মনোনয়ন পাবেন, জানালেন রিজভী

প্রকাশিত :  ০৮:২৫, ১০ এপ্রিল ২০২৬

সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। দলটি জানিয়েছে, বিগত আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে বক্তব্য দেওয়ার সক্ষমতা থাকা নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টন কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের ফরম বিতরণ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত বিতরণ করা হবে। ফরম নিতে ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হবে।

রিজভী বলেন, মনোনয়নের বিষয়টি দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। যারা গত ১৬ থেকে ১৭ বছর নিপীড়ন ও নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের প্রত্যাশা থাকবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতাও বিবেচনায় রাখা হবে।

মনোনয়ন প্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংসদের প্রাণবন্ত আলোচনা চালু রাখতে হবে। এটাই গণতন্ত্রের আসল শক্তি।

আগামী ১২ মে ভোটের দিন নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় এর আরও খবর