img

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ

প্রকাশিত :  ০৬:৪৩, ১১ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক। গতকাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান করার আলোচনার মধ্যে এই কর্মসূচিতে \"বহিরাগতরা\" অংশ নেয় বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শুরুর আগে এই ঘটনা ঘটে। বিক্ষোভে এক পক্ষ জোবায়দুর রহমানের অপসারণ দাবি করে, অন্যদিকে আরেক পক্ষ তাকে চেয়ারম্যান করার দাবিতে মিছিল করে।

বিরোধের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে মতিঝিল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের অনুরোধে উভয় পক্ষই সরে গেলে বেলা আড়াইটায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল-মাসুদ জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ঐক্য রয়েছে এবং বিক্ষোভকারীরা সবাই বহিরাগত। বাংলাদেশ ব্যাংক গত ২২ আগস্ট সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করেছিল।

ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক জোবায়দুর রহমানকে পরিচালক নিয়োগের পর আগের অনিয়মে সম্পৃক্ত অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। এ কারণে একটি পক্ষ তার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবারের পর্ষদ সভা থেকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, নতুন করে দুটি অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত আগস্টের মধ্যে বার্ষিক রিপোর্ট চূড়ান্ত করবে। দ্বিতীয়ত, ব্যাংকটির আরডিএস প্রকল্পে নিয়োগ পাওয়াদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে প্রতি বছর একটি অংশকে মূল ব্যাংকিংয়ে স্থানান্তর করা হবে। এই নিয়মটি একসময় প্রচলিত থাকলেও ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটি অধিগ্রহণের পর তা বন্ধ হয়ে গিয়েছিল।

img

টেকসই শেয়ারবাজার গঠনে ডিএসই ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের চুক্তি

প্রকাশিত :  ১৪:০১, ১৭ মে ২০২৬

দেশের পুঁজিবাজার ব্যবস্থার মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে একজোটে কাজ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ। এই লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ রোববার (১৭ মে) ডিএসই’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, পারস্পরিক সমন্বয় ও সুস্পষ্ট পরিকল্পনার ফলে উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে, যা ক্ষুদ্র ও মাঝারি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, পুঁজিবাজারে এসএমই-দের অংশগ্রহণ বাড়াতে সক্ষমতা উন্নয়ন, কর্পোরেট গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন বলেন, এসএমই কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও তারা অর্থায়ন, প্রতিযোগিতা সক্ষমতা ও কমপ্লায়েন্সসংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এসএমই-দের জন্য বিকল্প অর্থায়ন ও ইকুইটি ভিত্তিক মূলধন সংগ্রহের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। ডিএসই’র সঙ্গে এই অংশীদারিত্ব সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিএসই’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতসহ বিভিন্ন কৌশলগত খাতে একসাথে কাজ করবে। পাশাপাশি পরিবেশ, সামাজিক ও সুশাসন, সাসটেইনেবিলিটি রিপোর্টিং, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীলতা, বাণিজ্য সহায়তা এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে।

এ ছাড়াও প্রতিষ্ঠান দুটি যৌথভাবে সক্ষমতা উন্নয়ন কর্মসূচি, সচেতনতামূলক কর্মশালা, ইনকিউবেশন সহায়তা এবং পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করবে, যাতে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ারবাজারে অধিকতর অংশগ্রহণে উত্সাহিত হয়।

একই সঙ্গে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি-লিংকড বন্ড, সুকুক এবং ব্লেন্ডেড-ফাইন্যান্স মডেলসহ বিভিন্ন টেকসই অর্থায়ন পণ্য উন্নয়নেও পারস্পরিক সহযোগিতা করা হবে।


অর্থনীতি এর আরও খবর