img

জামায়াতে ইসলামী একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না: হর্ষ বর্ধন শ্রিংলা

প্রকাশিত :  ১৩:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে ইসলামী একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না: হর্ষ বর্ধন শ্রিংলা

বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী \'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না।\'

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে \'আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?\' শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শ্রিংলা বলেন, \'তাদের হাতে রক্ত ​​লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড। এই চিতাবাঘ তার দাগ বদলায় না।\'

তবে তিনি বলেন, \'এটা ঠিক যে, ক্ষমতায় যারা আসবে তাদের সঙ্গেই আমরা কাজ করব। কিন্তু যদি কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে আপনাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে।\'

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করা শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে ভারত সম্মান করে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ বলছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) নির্বাচনে জয়লাভ করেছে। শ্রিংলা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর \'সহায়ক\' হিসেবে সংগঠনটির ভূমিকা নিয়ে মন্তব্য করেন। তিনি জামায়াতের বিরুদ্ধে হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ আনেন।

৬৩ বছর বয়সী প্রাক্তন কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ভারতের সীমান্তে পাকিস্তানের গোয়েন্দাদের (আইএসআইয) \'তৎপরতা\' নিয়েও কথা বলেন।


জাতীয় এর আরও খবর

img

সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিত :  ০৫:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।