img

পতনের বাজারেও এশিয়াটিক ল্যাবরেটরির চমক

প্রকাশিত :  ১৭:১১, ০৩ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৮:২০, ০৩ নভেম্বর ২০২৫

পতনের বাজারেও এশিয়াটিক ল্যাবরেটরির চমক

টানা পতনের মধ্য দিয়ে বেশ কয়েক সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান নাম লিখিয়েছে, তার প্রায় ৭ গুণ বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। এমন পতনের বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

আজ (৩ নভেম্বর) দিন শেষে দাম বেড়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩০০টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৫৩টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধিতে শীর্ষ তিনে আছে যথাক্রমে ন্যাশনাল টিউবস (বেড়েছে ৭.০৯%), সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ (বেড়েছে ৬.৩০%) ও এশিয়াটিক ল্যাবরেটরিজ (বেড়েছে ৫.১৮%) ।

বিনিয়োগকারীদের একটি অংশের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষ চলে আসে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার  অন্যতম শীর্ষ স্থান দখল করেছে এই কোম্পানিটি। 

উল্লেখ্য, এশিয়াটিক ল্যাবের পরিশোধিত মূলধন ১২২ কোটি ৩৯ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫টি। এর মধ্যে ৪০ দশমিক ৭১ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ৩৯ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৯০ শতাংশ শেয়ার আছে।


img

সপ্তাহজুড়ে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

প্রকাশিত :  ১৮:২৮, ২৭ জুন ২০২৬

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলো হলো- বে-লিজিং, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং বেস্ট হোল্ডিংস।

কোম্পানিগুলোর মধ্যে- বে-লিজিং, পিপলস লিজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং ফার্স্ট ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এছাড়া, প্রাইম ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ফাইন্যান্স ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এদিকে, বেস্ট হোল্ডিংস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-

২৮ জুন

বিকাল সাড়ে ৩টায় : মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৪টায় : ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভা।

২৯ জুন

বিকাল ৩টায় : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা।

বিকাল ৪টায় : বেস্ট হোল্ডিংসের বোর্ড সভা।

বিকাল সাড়ে ৪টায় : প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা।

৩০ জুন

বিকাল সাড়ে ৩টায় : বে-লিজিংয়ের বোর্ড সভা। বিকাল ৪টায় : পিপলস লিজিংয়ের বোর্ড সভা।

০১ জুলাই

বিকাল সাড়ে ৩টায় : বে-লিজিংয়ের বোর্ড সভা।

অর্থনীতি এর আরও খবর