img

মৌলভীবাজারের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নজরদারিতে থাকবে অতিরিক্ত সেনা

প্রকাশিত :  ০৬:৪৫, ১০ ফেব্রুয়ারী ২০২৬

 মৌলভীবাজারের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নজরদারিতে থাকবে অতিরিক্ত সেনা

মৌলভীবাজার জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নজরদারিতে অতিরিক্ত মোতায়েন থাকবে। এ জেলায় চার আসনে ৫৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ২২৩ টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্র বাড়তি গুরত্বের সাথে নজরদারি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে থাকবে বডি অন ক্যামেরা। এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্ণিত করে দুজন করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।

জেলার চার আসনের সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ আসনের জুড়ী উপজেলায় ৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের বড়লেখা উপজেলার ৬৯ টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র গুরুত্বপূর্ণও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিপূর্ণ ৩৮টি রয়েছে।

মৌলভীবাজার-২ আসনে ১০৩ টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ৪৯টি কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার-৩ আসনের রাজনগর উপজেলায় ৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের মৌলভীবাজার সদর উপজেলার ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ১৯টি কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলায় ৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৯টি কেন্দ্র রয়েছে। এ আসনের শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৩টি কেন্দ্র রয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ভোটের দিন সারা জেলায় এক হাজার ৬৪১ জন পুলিশ মাঠে থাকবেন। এছাড়া আরও অনেক রিজার্ভ পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৫ জন আনসার সদস্য ও দুজন পুলিশ সদস্য থাকবেন।

সিলেটের খবর এর আরও খবর

img

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশিত :  ০৮:৫৮, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:০১, ১৯ এপ্রিল ২০২৬

সিলেট অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে—সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। 

তাই এ এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর