img

ইরানে বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, ৫ শিক্ষার্থী নিহত

প্রকাশিত :  ১১:৪১, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইরানে বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, ৫ শিক্ষার্থী নিহত

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

তেহরানে আবার বিস্ফোরণের নতুন শব্দ শোনা গেছে।

ইন্টারনেট ব্লক এবং যোগাযোগের অভাবের কারণে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে না। এটি একটি ধারাবাহিক অভিযান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

img

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

প্রকাশিত :  ০৬:৩৮, ১৭ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফর করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

\r\n

এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি (এজেন্স ফ্রান্স-প্রেস)।

প্রতিবেদনে বলা হয়, গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন তেহরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে সম্মত হয়েছে।

বর্তমানে দেশ দুটি ইসলামাবাদে পরবর্তী আলোচনার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে।

লাস ভেগাস সফরে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পর্যায়ে আছি।

তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হতো, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তারা এই বিষয়ে পুরোপুরি একমত হয়েছে। তারা প্রায় সব বিষয়েই রাজি হয়েছে; তাই তারা এখন আলোচনার টেবিলে বসলে পরিস্থিতির বড় পরিবর্তন হতে পারে।

চুক্তি সইয়ের জন্য তিনি পাকিস্তানে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প যোগ করেন, আমি যেতে পারি, হ্যাঁ। যদি চুক্তিটি ইসলামাবাদে সই হয়, তবে আমি হয়তো সেখানে যাব।

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে সহায়তা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাকিস্তান সফর সফল না হলেও হোয়াইট হাউস সেখানে দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা করছে। সূত্র-এএফপি


আন্তর্জাতিক এর আরও খবর