img

বেইত শেমেশে ইরানের হামলায় অন্তত ৮ ইসরায়েলি নিহত

প্রকাশিত :  ১৪:২৮, ০১ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২৯, ০১ মার্চ ২০২৬

বেইত শেমেশে ইরানের হামলায়  অন্তত ৮ ইসরায়েলি নিহত

আগ্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আঘাত হেনেছে ইরান। ইসরায়েলের বেইত শেমেশের একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশের কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপে এখন উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়।

এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
ওই হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান।

আন্তর্জাতিক এর আরও খবর

img

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

প্রকাশিত :  ০৬:১৮, ২১ মে ২০২৬

ইহুদিবাদী ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বুধবার (২০ মে)  যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। 

ট্রাম্প দাবি করেন, তিনি ইসরাইলে অত্যন্ত জনপ্রিয়।

তিনি বলেন, ‘এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরাইলে  গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।’

তবে তিনি কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।  ১৯৯৬ সাল থেকে তিনি একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।

ইরান যুদ্ধের বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ।’

এর একদিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘আরও বড় ধরনের হামলা’ চালানোর কথা ভাবছেন। তার দুই দিন আগে তিনি জানান, যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন।

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প আরও বলেন, ‘ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরাইল তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আর আমি মনে করি না তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে।’

তথ্যসূত্র: ইউএসএ টুডে


আন্তর্জাতিক এর আরও খবর