img

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

প্রকাশিত :  ০৫:১৩, ০৭ এপ্রিল ২০২৬

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, তারা আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে হামলা চালিয়ে যাবে।

তিনি বলেন, আর যদি তারা তা না করে, তাহলে তাদের কোনো সেতু থাকবে না। কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। কিছুই থাকবে না।

ট্রাম্প আরও বলেছেন, তিনি এর বেশি এগোবেন না। কারণ এর থেকেও বড় আরো কিছু বিষয় আছে। তিনি বলেন, আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে আমি কী করতাম? আমি সেখান থেকে তেল নিয়ে আসতাম। আমরা যদি সেটা করতে চাই, তাহলে তারা কিছুই করতে পারবে না।

এরপরই তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার ওপর নির্ভর করত, আমি তাদের সব তেল নিয়ে নিতাম, সেটি নিজের কাছে রাখতাম। অনেক অর্থ উপার্জন করতাম এবং একই সঙ্গে ইরানের জনগণের দেখভালও করতাম।

ইরানের উপর ব্যাপক বোমাবর্ষণ চলার মধ্যেই ট্রাম্প বলেন, এসব বোমাবর্ষণ বন্ধ হয়ে গেলে ইরানের লোকজনই সবচেয়ে অখুশী হবে।

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না, সেই কথা আবারো মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, \'তারা হলো উদ্মাদ আর উদ্মাদের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না।

ইরানে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়া ও বিমান সেনা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, একটি \'লাকি শট\' বা ভাগ্যক্রমে গুলি লেগেছিল। তবে তিনি আবার বলেন, \'এই মুহূর্তে হয়তো আমাদের বেশ কিছু হেলিকপ্টারে তাদের গুলির দাগ আছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত :  ০৭:০৬, ১৪ মে ২০২৬

শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচটি বিভাগ বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বুধবার (১৩ মে) এসব হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন।

অসময়ের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে।

সেখানকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ভাদোনীর বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ফতেহপুরে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন। যারমধ্যে শুধুমাত্র খাগা তেহসিলে ৮ জন প্রাণ হারিয়েছেন। তাদের পাঁচজন নারী। অপরদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরেক নারীর মৃত্যু হয়।

প্রাণহানির সঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে গবাদি পশু এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর