img

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

প্রকাশিত :  ০৮:৩২, ১০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি সংবাদমাধ্যম কানের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে আসার জন্য প্রস্তুত।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এ তথ্য।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল। এই বিরতিকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিয়ে যেতে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসার কথা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদের পথে রওনা হচ্ছেন ইরানি প্রতিনিধিরা।

তবে পরে পোস্টটি মুছে ফেলেছেন তিনি। ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে এসেছেন— এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কিন প্রতিনিধিরাও অবশ্য এখন পর্যন্ত ইসলামাবাদে এসে পৌঁছাননি।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করার পরের দিন ৮ এপ্রিল লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সেখানে নিহত হন ২৫৪ জন, আহত হন আরও ১ হাজার ১০০ জন। নিহত এবং আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সূত্র : জেরুজালেম পোস্ট


আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত :  ০৭:০৬, ১৪ মে ২০২৬

শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচটি বিভাগ বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বুধবার (১৩ মে) এসব হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন।

অসময়ের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে।

সেখানকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ভাদোনীর বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ফতেহপুরে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন। যারমধ্যে শুধুমাত্র খাগা তেহসিলে ৮ জন প্রাণ হারিয়েছেন। তাদের পাঁচজন নারী। অপরদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরেক নারীর মৃত্যু হয়।

প্রাণহানির সঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে গবাদি পশু এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর