img

ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

প্রকাশিত :  ০৭:১৯, ০১ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ০১ মে ২০২৬

ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা ‘পুরোপুরি নষ্ট’ হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন। আনাদোলু এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান বলেন, সংলাপ ও কূটনীতি সব সময় ইরানের অগ্রাধিকার তালিকায় ছিল। তিনি অভিযোগ করেন, ‘(অতীতে) আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট শাসনগোষ্ঠী (ইসরায়েল) দুবার ইরানে হামলা চালিয়েছে। আবারও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের ওপর ইরান আর কোনো ভরসা রাখতে পারছে না।’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তবে পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি।

সূত্র: মিডল ইস্ট মনিটর


আন্তর্জাতিক এর আরও খবর

img

আবারো যুদ্ধ শুরু করবো কিনা জানি না: ট্রাম্প

প্রকাশিত :  ০৭:৩৩, ০১ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করবে কি না, তা তার জানা নেই। গতকাল  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  খবর মিডল ইস্ট আইয়েরঅ

ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ট্রাম্প দাবি করেন, এই সংঘাতের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে আসবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করবো কিনা, তা আমি জানি না।’

একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়েও বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন ট্রাম্প। জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমানোর ঘোষণার এক দিন পরই তিনি জানান, ইতালি ও স্পেন থেকেও সম্ভবত সেনা সরিয়ে নেওয়া হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত’ এমনটিই হতে যাচ্ছে।

এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মাকিৃন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়ে ‘আমি একমত’। 


আন্তর্জাতিক এর আরও খবর