img

সালাহ নৈপুণ্যে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান

প্রকাশিত :  ০৫:৪২, ২২ জুন ২০২৬

সালাহ নৈপুণ্যে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান

বিশ্বকাপের গ্রুপ জি-তে মিশর দেখাল বড় চমক । নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল, বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছে নিজেদের ইতিহাসের প্রথম জয়। তাতে বেলজিয়ামকে টপকে তারা চলে এসেছে গ্রুপের শীর্ষেও।

ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি মিশরের জন্য। মাত্র ১৫ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করলেন নিউজিল্যান্ডের ফিন সারম্যান। সেই লিড নিয়েই বিরতিতে যায় কিউইরা। প্রথমার্ধ শেষে নিউজিল্যান্ড ছিল ইতিহাসের দুয়ারে, কারণ বিশ্বকাপে এর আগে কখনো জেতেনি তারা।

তবে দ্বিতীয়ার্ধে সব হিসাব বদলে দিল মিশর। প্রথমে সমতা ফেরালেন মোস্তাফা জিকো। নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বে শট ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু বলটা তার হাতে লেগে জালে জড়িয়ে গেল। স্কোর হলো ১-১।

এরপর সালাহর পালা। শুরু থেকেই তাকে দুজন ডিফেন্ডার দিয়ে আটকে রাখা হয়েছিল। পাসিং লেনও বন্ধ ছিল। তবে শেষমেশ গা ঝাড়া দিলেন এই তারকা। জিকোর মাইনাস করা বলটা বক্সের ভেতর পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালেন সালাহ। মিশর এগিয়ে গেল ২-১ গোলে।

এরপর দুই গোলে পিছিয়ে পড়ে একটা গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করতে থাকে নিউজিল্যান্ড। কিন্তু মিশরের রক্ষণ সেই আক্রমণ ঠেকিয়ে দেয়। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন মাহমুদ হাসান ত্রেজেগে। মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে তৃতীয় ছোঁয়াতেই গোল পেলেন তিনি। ম্যাচের ফলাফল হলো ৩-১।

এই জয়ে ইতিহাস গড়ল মিশর। ১৯৩৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেছিল দলটি। তবে সেই ম্যাচে জিততে পারেনি তারা। এরপর বিশ্বকাপে বারবার খেললেও এক ম্যাচে দুটো গোল করতে পারেনি মিশর। সালাহ আর জিকোর গোলে ৯২ বছর পর সেই কীর্তি আবার গড়ল দলটি।


img

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

প্রকাশিত :  ১৯:৪৭, ২২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৫৪, ২২ জুন ২০২৬

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। তবে পরে তাঁরই করা গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। আর এই গোলের মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন মেসি।

ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।

মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। সাইড পোস্টের বাইরে দিয়ে মারেন তিনি।

৩৩ মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। 

তবে ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর বাঁ পায়ে অস্ট্রিয়ার জালে বল জড়ান মেসি। বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি এখন একার দখলে নিলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।


 


খেলাধূলা এর আরও খবর