img

বাঘের সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু!

প্রকাশিত :  ১১:৫৪, ১৪ জুলাই ২০২৬

বাঘের সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু!

সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক এলাকায় গাড়ির ধাক্কায় মেছো বিড়ালে মারা গেছে। গতকাল সোমবার মধ্যরাতে জৈন্তাপুরের হরিপুরের সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় ওই প্রাণিটি মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারণ নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা পৌঁছানোর পর পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যার পানি কারণে বন্যপ্রানীগুলো লোকালয়ের আশপাশে আশ্রয় নিতে পারে বলে ধারণা স্থানীয়দের।

সিলেটের খবর এর আরও খবর

img

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ

প্রকাশিত :  ১৮:৪৫, ১৪ জুলাই ২০২৬

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলার রায়ে একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে অপর চার আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

এছাড়া মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৩ জনকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এই টাকা ধর্ষণের শিকার গৃহবধূকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, রায়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে অতিরিক্ত একলাখ টাকা অর্থদন্ড এবং অপর একটি ধারায় ১৪ বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি আরও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেন আদালত। জরিমানার টাকা ভিকটিমকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সেই সাথে ঘটনার সময় জব্দকৃত আলামত ঢাকা মেট্রো ভ-০২-১৩৬২ প্রাইভেট কারটি এজহারকারী ব্যক্তিকে ফেরত দেয়ারও নির্দেশ দেয়া হয়।

এছাড়া জব্দকৃত লাল রংয়ের পুরাতন পালসার মোটরসাইকেলটির কেউ দাবিদার না থাকায় তা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করেন আদালত। সেই সাথে অপর জব্দকৃত আলামত নকিয়া ব্রান্ডের মোবাইল দুটি আসামী সাইফুর রহমানের ব্যক্তিগত সম্পদ হিসাবে তার কক্ষ থেকে জব্দ হওয়া মোবাইলগুলো তার পরিবারকে ফেরত দেয়ারও আদেশ দেন বিচারক।

অন্যদিকে, পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। অন্য কোন মামলায় আটকাদেশ না থাকলে তাদেরকে এখনই অবমুক্ত করার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় চার দণ্ডপ্রাপ্তসহ আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন।


সিলেটের খবর এর আরও খবর