img

সিলেটে হাসপাতালে চুরি: জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত :  ১২:৪৯, ১৭ জুলাই ২০২৬

 সিলেটে হাসপাতালে চুরি: জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

সিলেট মহানগরীর আল হারামাইন হাসপাতালে চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে জনতা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গত বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) ও শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে ২ নারী ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

সিলেটের খবর এর আরও খবর

img

জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্রত্যাহার

প্রকাশিত :  ১৩:৪৮, ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১৪, ১৭ জুলাই ২০২৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ইউএনও পদ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পূর্বে জামালগঞ্জে কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সরকারি প্রকল্পের কাজ পছন্দের লোকদের দেওয়া ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ক্ষোভের মতো নানা অভিযোগ গণমাধ্যমে উঠে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর