img

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত :  ১৫:৩৮, ২৫ জুলাই ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) আবহাওয়ার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


জাতীয় এর আরও খবর

img

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রকাশিত :  ১৯:৪৬, ২৫ জুলাই ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লেগেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ আসে রাত ৯টা ২০ মিনিটে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা যায়। সেখানে দুটি ইউনিট কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। 

জাতীয় এর আরও খবর