img

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিত :  ০৫:৫৯, ০৬ আগষ্ট ২০২৬

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও অতি ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টির কারণে নিচু এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে জলাবদ্ধতা এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা থাকায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। পরের ২৪ ঘণ্টার জন্যও রাখা হয়েছে একই ধরনের পূর্বাভাস।

এরপর মাঝে একদিন বেড়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমবে বলে জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ১৪১ মিলিমিটার। এছাড়া হাতিয়া ১৪০, কক্সবাজারে ১৩৬ ও সিলেটে ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫০ মিলিমিটার।


বাংলাদেশ এর আরও খবর

img

ঢাবি ভর্তি পরীক্ষা: আবেদনের সময় বাড়ল ২ দিন

প্রকাশিত :  ০৮:৩০, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো হচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটই আবেদনের শেষ সময় হিসেবে বহাল রয়েছে।

আবেদন করেছেন ২ লাখের বেশি শিক্ষার্থী

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। সোমবার পর্যন্ত ১২ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৩৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

বাংলাদেশ এর আরও খবর