img

বগুড়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭

প্রকাশিত :  ০৭:৫৪, ০৭ আগষ্ট ২০২৬

বগুড়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় মিলেছে৷ নিহতরা হলেন- বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬)। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়।

তিনি জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। গুরুতর আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।


বাংলাদেশ এর আরও খবর

img

রাজধানীর সবুজবাগে নারীর গলা থেকে বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার

প্রকাশিত :  ০৬:৪৯, ০৬ আগষ্ট ২০২৬

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলাকাটা মাথা ও বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মরদেহের অবশিষ্ট অংশ উদ্ধারে তদন্ত ও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজবাগের বাগানবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে গলাকাটা মাথা ও টুকরো দুটি হাত উদ্ধার করা হয়। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। উদ্ধার হওয়া মাথা ও দুই হাত দেখে এটি একজন নারীর মরদেহ বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের বাকি অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলের সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। পাশাপাশি মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ওসি জানান, ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।


বাংলাদেশ এর আরও খবর