img

এসএসসিতে রওজাতুল বেহেশত তুবার গোল্ডেন এ প্লাস অর্জন

প্রকাশিত :  ১০:২৮, ১০ আগষ্ট ২০২৬

এসএসসিতে রওজাতুল বেহেশত তুবার গোল্ডেন এ প্লাস অর্জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মানিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস (A+) অর্জন করেছে।

রাজধানীর মানিপুর  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করায় পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তুবার এই সাফল্যে তার পরিবার গর্বিত ও আনন্দিত।

রওজাতুল বেহেশত তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। তার মা  সরকারি বাংলা কলেজের বাংলা বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং ৪৮তম বিসিএসের কর্মকর্তা।

শিক্ষাজীবনে তুবার এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত  করেছেন তারা।

তুবার বর্তমান আবাস ঢাকার মিরপুরে। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।

রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

img

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত :  ০৮:২২, ১০ আগষ্ট ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের পতন দেখা গেছে। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৬ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

ফলাফলের এই নিম্নমুখী প্রবণতা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার পেছনে পরীক্ষার মান, মূল্যায়ন পদ্ধতি কিংবা শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি—কোন বিষয়গুলো বেশি প্রভাব ফেলেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেখানে উঠে আসে এই তথ্য।

পরীক্ষায় পাসের হার কমে যাওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না।’

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষকরা খাতা মূল্যায়ন ও নম্বর প্রদানে এবার কঠোর অবস্থান নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া গেলেও নম্বর দেওয়ার ক্ষেত্রে তেমন উদারতা দেখানোর সুযোগ নেই।

এ বছর গড় পাসের হার আগের বছরের তুলনায় নিম্নমুখী। পরিসংখ্যান বলছে, শূন্য শতাংশ পাসের প্রতিষ্ঠানের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার শূন্য পাসের প্রতিষ্ঠান দাঁড়িয়েছে ৫৭টিতে, গত বছর যা ছিল ৪৮টি। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ সংখ্যা এবার ২২৬টি, যেখানে ২০২৫ সালে ছিল মাত্র ৮৬টি। কারিগরি শিক্ষা বোর্ডে গত বছর কোনো প্রতিষ্ঠানে শূন্য পাসের হার না থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৯টিতে।

শিক্ষা এর আরও খবর