img

শিক্ষক নিয়োগ এনটিআরসিএর মাধ্যমেই, বহাল আগের নিয়ম

প্রকাশিত :  ১৩:০২, ০১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক নিয়োগ এনটিআরসিএর মাধ্যমেই, বহাল আগের নিয়ম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ আগের মতো প্রিলিমিনারি, লিখিত এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ অর্জন করতে হবে প্রার্থীদের। সে হিসেবে এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। 

সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক নিয়োগ বা নিবন্ধন পরীক্ষা আগের মতোই নেওয়া হবে। আগের নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত পরিপত্র জারি হবে।’


শিক্ষা এর আরও খবর

img

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত :  ১৩:২৯, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এতে ঢাকা মহানগরীর স্কুল ও কলেজগুলোর সংযুক্ত তালিকায় থাকা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।