img

ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

প্রকাশিত :  ০৪:৩৯, ২৩ আগষ্ট ২০২৬

ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ মোট ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।

এমভি ওশেন উইনার ২০ অগাস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে রওনা হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার ২২ অগাস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জানতে পারে যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাহাজটির পরিচালনা কোম্পানি ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড জাহাজটির বিষয়ে সতর্কতা জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে।

ভারতের একজন ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘কতোজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে তা নিশ্চিত নই আমরা।’

তিনি জানান, বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে ঘটনাটি জানিয়ে উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ ও আনমোলকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। বিজিত নামের তৃতীয় আরেকটি জাহাজ এই অভিযানে সাহায্য করতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড এ পর্যন্ত একটি লাইফ র‌্যাফ্ট থেকে দুইজনকে উদ্ধার করছে। কী কারণে এমভি ওশেন উইনার ডুবে গেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

আন্তর্জাতিক এর আরও খবর

img

মার্কিন পণ্যের ওপর পালটা শুল্কারোপের ঘোষণা কানাডার

প্রকাশিত :  ০৮:৩০, ২৩ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৫২, ২৩ আগষ্ট ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কের জবাবে পালটা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা।  দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দেন।  খবর আল জাজিরার

শনিবার (২২ আগস্ট) রাজধানী অটোয়ায় কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসানো হবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হবে।

তিনি বলেন, ‘কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পালটা শুল্কারোপ করা হবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক রোপ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে ওয়াইন, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার ছিপ ও হকি সরঞ্জাম।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কয়েক দিনের বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। এতে দুই দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার ও মিত্র দেশের সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে।

কার্নির ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের ওপর ‘বিপুল পরিমাণ’ শুল্ক আরোপ করে আসছে।

 ‘অন্যায্য শর্ত মেনে নেবে না কানাডা’

কার্নি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শুরুটা ইতিবাচক হলেও শেষ দিকে ওয়াশিংটন এমন কিছু শর্ত দিয়েছে, যা কানাডার জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর ও অন্যায্য।’

তিনি বলেন, ‘এসব শর্ত কানাডার নতুন বাণিজ্যচুক্তি করার সক্ষমতাও সীমিত করতে পারে। তাই যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়।’

এ ছাড়া আলোচনায় কানাডার ফরাসি ভাষা ও ফরাসিভাষী প্রদেশ কুইবেকের সংস্কৃতি নিয়েও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ‘অগ্রহণযোগ্য হুমকি’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কার্নি।

যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশটির মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর। এরপরও মার্কিন শুল্কের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়া অল্প কয়েকজন বিশ্বনেতার একজন হলেন কার্নি। পাশাপাশি তিনি নতুন বাণিজ্যিক ও সামরিক জোট গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন।

আন্তর্জাতিক এর আরও খবর