গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি
প্রকাশিত :
১৩:২১, ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইটে ধারণ করা গাজার দুটি ছবি প্রকাশ করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত
গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে গুগল ম্যাপসের স্যাটেলাইটে ধারণ করা আগে ও পরের ছবি প্রকাশ করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে জোলি লিখেছেন, এখন গুগল আর্থ খুললেই গাজায় কী ঘটেছে, তা দেখা যায়।
জোলি বলেন, গাজার পুরো এলাকাজুড়ে এখন শুধু ধ্বংসস্তূপ। ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি
তিনি আরও বলেন, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে সেখানে ত্রাণ ও আশ্রয়ের উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে এখনো বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।
রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির।
তিনি জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো নিশ্চিত করেননি তিনি।
আটকের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তার বাসার দরজার সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। লাইভে তিনি দাবি করেন, পুলিশ কেন তার বাসায় এসেছে বা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে কিছুই জানেন না।
লাইভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজনকে দরজা খুলতে বলতে শোনা যায়। তবে জ্যোতিকা দরজা না খুলে তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, তা জানতে চান। জবাবে বাইরে থাকা ব্যক্তিরা জানান, তাদের কাছে কোনো পরোয়ানা নেই। একপর্যায়ে তাদের একজনকে বলতে শোনা যায়, ‘কীসের ওয়ারেন্ট, ফ্যাসিস্ট কোথাকার।’
এরপর দ্বিতীয় দফায় ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। এ সময় সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী আমাদের ব্ল্যাকলিস্টেড করে গিয়েছেন। আমাদেরকে কোনো কাজে নেওয়া হয় না। এখন আমাকে পুলিশ গ্রেপ্তার করতে আসছে।’ এ কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
কাঁদতে কাঁদতে জ্যোতিকা আরও বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি কার্যালয়ে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’
লাইভের শেষ দিকে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেও না।’
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল।
পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও হালনাগাদ খবর দিতেন তিনি।
এ ঘটনার জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। তখন তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে সহকর্মীদের একাংশ তার বিরোধিতা করেন। পরে তিনি অফিস ত্যাগ করেন। একই বছরের ১ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।