এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল জানা যাবে যেভাবে
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বেলা ৩টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও ফল জানা যাবে।
এর আগে রবিবার (২২ নভেম্বর) আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি পুনর্নিরীক্ষার আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
চলতি বছরের ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফলাফল প্রকাশিত হয়, যেখানে গড় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ।



















