‘ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক
প্রকাশিত :
০৭:৩৩, ২৫ নভেম্বর ২০২৬
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’ (ওপিজিএইচ) প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন উদ্যোক্তারা। হাসপাতাল প্রকল্পের অগ্রগতি, প্রাথমিক চিকিৎসাসেবা চালু এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গত রোববার বিকেলে লন্ডনে উপদেষ্টা, ভূমিদাতা ও পৃষ্ঠপোষকদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের ১২ ক্যাভেল স্ট্রিটের উইংস আমেরিকানোতে আয়োজিত এ বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক এবং বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত হলে মানবিক এ হাসপাতালের প্রাথমিক চিকিৎসা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডা. শাহনুর আলী মামুন, সেক্রেটারি ও সাবেক স্পিকার আয়াস মিয়া, ট্রেজারার মাওলানা সিরাজুল ইসলাম সা’দ, সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমিন, ফাউন্ডার প্যাট্রন ও ট্রাস্টি সমুজ আলী এবং আসিক আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের উপদেষ্টা জর্জ বেলাওয়েত হোসেন, ভূমিদাতা দিলাল আহমদ, শ্যাডওয়েল এলাকার সমন্বয়ক ফারুক আহমদ এবং ফাউন্ডার মেম্বার ও সাংবাদিক খালেদ মাসুদ রনিসহ অন্যরা।
উল্লেখ্য, ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল ব্রিটিশ চ্যারিটি কমিশনে নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। সিলেটের দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা ও সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে এ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
আফটারনুন টি আয়োজনে অংশ নেওয়া এক বাসিন্দা বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দিনগুলো খুব সহজেই নিঃসঙ্গ হয়ে যেতে পারে, বিশেষ করে যখন পরিবারের সদস্যরা দূরে থাকেন বা আগের মতো চলাফেরা করা সম্ভব হয় না।একটি ভ্রমণ মানুষকে অপেক্ষা করার মতো আনন্দের কিছু দেয়, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এটি মানুষের সঙ্গ পাওয়ার সুযোগ করে দেয়।বাড়িতে একা থাকার পরিবর্তে বাইরে বের হতে পেরে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলাম।”
যারা ‘বিনোস’কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী অথবা এমন কাউকে চেনেন যিনি এতে অংশগ্রহণ করতে চান, তারা [email protected]ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।