img

প্রবীণ কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র শোক প্রকাশ

প্রকাশিত :  ০৯:২৯, ২৫ নভেম্বর ২০২৬

প্রবীণ কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র শোক প্রকাশ
যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ কমিউনিটি নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রয়্যাল এয়ার ফোর্সের সাবেক কমকর্তা  এবং ‘জালালাবাদ ওভারসিজ অর্গানাইজেশন ইন ইউকে’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গ্রেটার সিলেট এর সাবেক উপদেষ্টা  সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠন এর  সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি  এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনাকে  জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়ে নেতৃবৃন্দ শোকবার্তায় তাঁকে একজন মানবিক, নিবেদিতপ্রাণ ও দূরদর্শী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলা হয়, প্রবাসী বাংলাদেশি সমাজের ঐক্য ও কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যসহ বাংলাদেশের সিলেট অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী শোক প্রকাশ করেছেন।


মহাণ মুক্তিযুদ্ধের  অন্যতম সংগঠক  হিসাবে স্বাধীনতার জন্য  ও কমিউনিটির তাঁর আত্মত্যাগ,সাহসিকতা ও দেশপ্রেম তাঁকে মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, বরং সিলেটবাসী তথা বাংলাদেশ কমিউনিটির জন্যও এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে শোকবার্তায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট  মোহাম্মদ মকিস মনসুর বলেন, 

কিছু মানুষ চলে গেলেও তাঁদের স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। সুহাইল ইবনে আজিজ রানার জীবন ছিলো ভালোবাসা, সাহসিকতা, সংগ্রাম, আত্মপ্রতিষ্ঠা ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর কর্ম, নেতৃত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, সাহসী, দূরদর্শী ও দৃঢ়প্রতিজ্ঞ মানুষ। জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পরোপকারী মানবতাবাদী মানবিক মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগের  যে ক্ষতি হল তাহা সহজে পুরণ  হবার নয়।  


উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ রানা  ১৮ ই নভেম্বর বুধবার লন্ডনে ৮৯ বছর বয়সে  ইন্তেকাল করেছেন। 

শনিবার, ২১ নভেম্বর নামাজে জানাজা শেষে বেকেনহ্যাম করবস্থানে দাফন করা হয়েছে। 

১৯৩৭ সালের ৩ অক্টোবর সিলেটের বালাগঞ্জ এর ওসামানী নগরের ওসমানপুর ইউনিয়ন এর  তইগাও জন্মগ্রহণ করেন সুহাইল ইবনে আজিজ রানা। তাঁর পৈতৃক নিবাস সিলেট নগরীর শেখঘাট এলাকায়। 


তরুণ বয়সে তিনি পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষে ইংল্যান্ডের ডার্টমাউথে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ব্রিটিশ অ্যাডমিরালটির মাধ্যমে কমিশন লাভ করেন।

ডার্টমাউথে প্রশিক্ষণকালীন সময়ে আন্না (Anna) নামের এক ব্রিটিশ তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তাঁদের বিয়েকে কেন্দ্র করে তৎকালীন নৌবাহিনী ও পাকিস্তান সরকারের বিধিনিষেধের কারণে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে পাকিস্তান নৌবাহিনী থেকে তাঁকে বরখাস্ত করা হয়। এটি ছিল তাঁর জীবনের অন্যতম প্রথম বৈষম্যের অভিজ্ঞতা।

তবে এই প্রতিকূলতা তাঁর অদম্য মনোবলকে দমাতে পারেনি। পূর্ব পাকিস্তানে ফিরে তিনি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের ইউনিলিভার কারখানায় পার্সোনেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।


ইংল্যান্ডে ফিরে তাঁর কর্মজীবন শুরু হয় লন্ডনের উপকণ্ঠের একটি রেলস্টেশনে টিকিট ক্লার্ক হিসেবে। কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেন। পরবর্তীতে রয়্যাল এয়ার ফোর্সে (RAF) সরাসরি স্থায়ী কমিশন লাভ করেন এবং সেখানে দায়িত্ব পালন করেন।

আরএএফ থেকে অবসর নেওয়ার পর তিনি ফোর্ড মোটর কোম্পানি, মার্স গ্রুপ এবং কমিশন ফর রেশিয়াল ইকুয়ালিটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও দক্ষতা তাঁকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, উন্নয়ন ও কল্যাণে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ‘জালালাবাদ ওভারসিজ অর্গানাইজেশন ইন ইউকে’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি সংগঠনটির ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে গ্রেটার সিলেট  ইউকের প্রতিষ্ঠাকালীন অন্যতম উপদেষ্টা হিসাবে  দায়িত্ব পালন করেন।

সমাজসেবা, নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের কাছে একজন শ্রদ্ধাভাজন ও অভিজ্ঞ কমিউনিটি নেতা হিসেবে পরিচিতি অর্জন করেন।


তাঁর লেখা আত্মজীবনী ‘Breakthrough: Memoir of a British-Trained Bangladeshi’ একটি ব্যতিক্রমী জীবনসংগ্রামের দলিল। বইটিতে ভালোবাসা, বৈষম্য, প্রতিকূলতা, অধ্যবসায় এবং সাফল্যের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ জীবনের নানা অধ্যায় উঠে এসেছে।

ব্যক্তিগত জীবনের নানা বাধা অতিক্রম করে কীভাবে তিনি যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করেছিলেন, সেই অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন বইটিতে। তাঁর জীবনকাহিনি নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


মরহুম সুহাইল ইবনে আজিজ রানার সহধর্মিণী আন্না ২০১৪ সালে ইন্তেকাল করেন। তিনি দুই কন্যা লিসা (Lisa) ও রেবেকা (Rebecca), ছয়জন নাতি-নাতনি—লিয়া (Leah), জ্যাকব (Jacob), এলিনর (Eleanor), কনরাড (Konrad), অলি (Ollie) ও লটি (Lottie)—সহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কমিউনিটি এর আরও খবর

img

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত :  ১১:৩০, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৩৭, ২৫ নভেম্বর ২০২৬

রাশিয়া লেন ডে সেন্টারের সেবাগ্রহীতারা ক্যানারি ওয়ার্ফে বিকেলের চা-আড্ডায় অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান।

প্রবীণ বাসিন্দাদের একাকীত্ব কমানো, মানসিক সুস্থতা বৃদ্ধি এবং সমাজের সঙ্গে আরও সম্পৃক্ত রাখতে নতুন একটি ভ্রমণ কর্মসূচি চালুর প্রস্তাব করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

‘বিনোস’ নামের প্রস্তাবিত কর্মসূচির আওতায় সারা বছর বিভিন্ন সময়ে প্রবীণদের জন্য সমুদ্রসৈকত, পার্ক ও উদ্যান, জাদুঘর, আর্ট গ্যালারি এবং বিভিন্ন সাংস্কৃতিক স্থানে ভ্রমণের আয়োজন করা হবে।

কাউন্সিল এ কর্মসূচির জন্য ৫০ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে। প্রকল্পটি এমন সময়ে নেওয়া হয়েছে, যখন অনেক প্রবীণ বাসিন্দা আর্থিক কষ্টের মুখোমুখি।

 তথ্য অনুযায়ী, প্রবীণদের আয়সংক্রান্ত বঞ্চনার ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস বর্তমানে ইংল্যান্ডের সবচেয়ে বঞ্চিত লোকাল অথরিটি এলাকা। এখানে ৬১ শতাংশ প্রবীণ বাসিন্দা আয়-বঞ্চিত পরিবারে বসবাস করেন।

পরিবহন, বিনোদন ও বিভিন্ন স্থানে প্রবেশমূল্যের ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে।

প্রস্তাব অনুযায়ী, স্বেচ্ছাসেবী, কমিউনিটি ও ধর্মীয় সংগঠনগুলোকে ভ্রমণ ও বিনোদনমূলক কর্মসূচি আয়োজনের জন্য ফান্ড আবেদন করতে আহ্বান জানানো হবে। এতে বারার বিভিন্ন কমিউনিটির প্রবীণদের কাছে পৌঁছানো সহজ হবে। এছাড়া কাউন্সিল নিজস্ব উদ্যোগে কিছু ভ্রমণ আয়োজনের জন্য ১০ হাজার পাউন্ড ব্যয় করবে।

বিশেষ সহায়তা চলাচলে অসুবিধা কিংবা অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন রয়েছে এমন প্রবীণদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হবে।

‘বিনোস’ কর্মসূচি কাউন্সিলের দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলার বৃহত্তর উদ্যোগের অংশ। সম্প্রতি আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের সহায়তা, পারিবারিক আয় বৃদ্ধি এবং কমিউনিটির সক্ষমতা জোরদারে ৭ মিলিয়ন পাউন্ডের একটি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে কাউন্সিল।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন,“বয়স বাড়া কখনোই কাউকে তার কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কারণ হতে পারে না। অনেক প্রবীণ বাসিন্দা বাইরে বের হওয়া ও আনন্দদায়ক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েন। সমুদ্রতীরে যাওয়া, জাদুঘর ঘুরে দেখা কিংবা অন্যদের সঙ্গে সময় কাটানোর মতো সাধারণ বিষয়ও অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।”

মেয়র বলেন, “বিনোস কর্মসূচি নতুন সুযোগ, বন্ধুত্ব এবং স্মৃতি তৈরির একটি উদ্যোগ। এটি দারিদ্র্য মোকাবিলা, সুস্থতা বৃদ্ধি এবং বাসিন্দাদের আরও সুখী, স্বাস্থ্যকর ও সামাজিকভাবে সংযুক্ত জীবন নিশ্চিত করার প্রতিশ্রুতির আরেকটি উদাহরণ।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র এবং ক্যাবিনেট মেম্বার ফর ট্যাকলিং ইনইকুয়ালিটি এন্ড দ্য কস্ট অব লিভিং, কাউন্সিলার মাইয়ুম তালুকদার বলেন,“দারিদ্র্য ও একাকীত্ব প্রায়ই একসঙ্গে চলে। আমরা জানি, অনেক প্রবীণ সীমিত আয়ে জীবনযাপন করেন এবং খরচের কারণে সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এই কর্মসূচি শুধু ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানসিক সুস্থতা উন্নত করা, সামাজিক বিচ্ছিন্নতা কমানো এবং মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “আমাদের বৃহত্তর দারিদ্র্যবিরোধী কার্যক্রমের পাশাপাশি এটি জীবনের প্রতিটি পর্যায়ে বাসিন্দাদের পাশে থাকার অঙ্গীকারেরই প্রতিফলন।”

কাউন্সিলের দারিদ্র্যবিরোধী উদ্যোগের আওতায় পরিচালিত গবেষণা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে এই কর্মসূচি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, প্রবীণদের আর্থিক সংকট, স্বাস্থ্যগত সমস্যা এবং সামাজিক একাকীত্বের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে।

আফটারনুন টি আয়োজনে অংশ নেওয়া এক বাসিন্দা বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দিনগুলো খুব সহজেই নিঃসঙ্গ হয়ে যেতে পারে, বিশেষ করে যখন পরিবারের সদস্যরা দূরে থাকেন বা আগের মতো চলাফেরা করা সম্ভব হয় না। একটি ভ্রমণ মানুষকে অপেক্ষা করার মতো আনন্দের কিছু দেয়, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এটি মানুষের সঙ্গ পাওয়ার সুযোগ করে দেয়। বাড়িতে একা থাকার পরিবর্তে বাইরে বের হতে পেরে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলাম।”

যারা ‘বিনোস’ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী অথবা এমন কাউকে চেনেন যিনি এতে অংশগ্রহণ করতে চান, তারা [email protected] ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

End

কমিউনিটি এর আরও খবর