বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলি

img

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

প্রকাশিত :  ০৭:১৯, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৩৩, ০৩ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের অস্থির পাপুয়া অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে তার পরিচালিত একটি বেসামরিক উড়োজাহাজে আগুন ধরিয়ে দেওয়ার কথাও জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেবি সামবোম জানান, নিহত পাইলটের নাম নিকোলাস এফ. গসেলিন। তিনি দাবি করেন, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে বিমানটি অবতরণের পর বিদ্রোহীরা সেটিতে আগুন ধরিয়ে দেয়।

সামবোমের অভিযোগ, বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার সামরিক সদস্যদের পরিবহন করছিল এবং টিপিএনপিবি ঘোষিত সতর্কবার্তা অমান্য করছিল। তিনি এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের উদ্দেশে একটি বার্তা বলেও উল্লেখ করেন।

সম্পদসমৃদ্ধ পশ্চিম পাপুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংঘাত চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের কাছে উন্নত অস্ত্র পৌঁছানোয় হামলার সংখ্যা ও প্রাণহানি বেড়েছে।

অন্যদিকে, পাপুয়ায় ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ-সামরিক বাহিনীর মুখপাত্র ইউসুফ সুতেজো জানান, ইয়াহুকিমোর একটি বিমানবন্দরে এক মার্কিন পাইলটের পরিচালিত একটি বিমান পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। বিমানটিতে সাতজন পাপুয়া যাত্রী ছিলেন।

তবে বিমানটি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে কি না এবং মার্কিন পাইলট নিহত হয়েছেন কি না, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

img

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

প্রকাশিত :  ১৩:০৭, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১০, ০৩ জুলাই ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বর্তমানে তেহরান সফর করছেন স্পিকার।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্পিকার গালিবাফ রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের তেহরান সফরকে স্বাগত জানান এবং তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

বাংলাদেশের স্পিকার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। তিনি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও দেশের জনগণ ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের পারস্পরিক বন্ধনের কথাও তুলে ধরেন।

বৈঠকে তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরান এবং পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

বাংলাদেশ চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে উল্লেখ করে স্পিকার বলেন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো বাকি সমস্যাগুলোরও স্থায়ী সমাধানে পৌঁছাবে বলে বাংলাদেশ আশা করে।

এ সময় তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে, রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে এবং প্রতিনিধি দলকে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই স্বাগত জানান।

আন্তর্জাতিক এর আরও খবর