img

চুনারুঘাটে যুবক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১১:৫৮, ১৪ জুলাই ২০২৬

 চুনারুঘাটে যুবক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৃথক স্থান থেকে এক যুবক ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৩ জুলাই) মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের দাবি, জামাল মানসিক ভারসাম্যহীন ছিলেন।

একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের খবর এর আরও খবর

img

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ

প্রকাশিত :  ১৮:৪৫, ১৪ জুলাই ২০২৬

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলার রায়ে একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে অপর চার আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

এছাড়া মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৩ জনকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এই টাকা ধর্ষণের শিকার গৃহবধূকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, রায়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে অতিরিক্ত একলাখ টাকা অর্থদন্ড এবং অপর একটি ধারায় ১৪ বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি আরও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেন আদালত। জরিমানার টাকা ভিকটিমকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সেই সাথে ঘটনার সময় জব্দকৃত আলামত ঢাকা মেট্রো ভ-০২-১৩৬২ প্রাইভেট কারটি এজহারকারী ব্যক্তিকে ফেরত দেয়ারও নির্দেশ দেয়া হয়।

এছাড়া জব্দকৃত লাল রংয়ের পুরাতন পালসার মোটরসাইকেলটির কেউ দাবিদার না থাকায় তা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করেন আদালত। সেই সাথে অপর জব্দকৃত আলামত নকিয়া ব্রান্ডের মোবাইল দুটি আসামী সাইফুর রহমানের ব্যক্তিগত সম্পদ হিসাবে তার কক্ষ থেকে জব্দ হওয়া মোবাইলগুলো তার পরিবারকে ফেরত দেয়ারও আদেশ দেন বিচারক।

অন্যদিকে, পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। অন্য কোন মামলায় আটকাদেশ না থাকলে তাদেরকে এখনই অবমুক্ত করার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় চার দণ্ডপ্রাপ্তসহ আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন।


সিলেটের খবর এর আরও খবর