img

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত :  ১৯:০৬, ২৭ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট: ১৪:০৫, ২৯ ডিসেম্বর ২০২২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

সারওয়ার কবির: যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে  ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ,উপদপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু,কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম, কাম্ব্রিজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ,  বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখন, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, সহ সভাপতি সারওয়ার কবির, শহিদুল ইসলাম, লন্ডন ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন ইসলাম প্রমূখ। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ও ঘুরে দেখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার  বাংলাদেশ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত আধুনিক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।  -সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর

img

বার্মিংহামে নিখোঁজ বাঙালি কিশোর ইছাক আহমদের সন্ধান মিলেছে

প্রকাশিত :  ০৬:৪৮, ১৩ আগষ্ট ২০২৬

যুক্তরাজ্যের বার্মিংহামের স্মলহিথের গ্রীন লেইন মসজিদ থেকে উদ্ধার হওয়া ১৪ বছর বয়সী কিশোর ইছাক নিরাপদে পরিবারের কাছে ফিরেছে।

\r\n

পরিবারের পক্ষ থেকে ইছাকের নিরাপদে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করা হয়েছে। তাকে উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বার্মিংহামে নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর সন্ধান মিলেছে ১৪ বছর বয়সী বাঙালি কিশোর ইছাক আহমদকে। তাকে বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মলহিথ এলাকার গ্রীন লেইন মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ইছাক তার পরিবারের হেফাজতে রয়েছে এবং সে নিরাপদে আছে।

ইছাক আহমদ বার্মিংহামের বাঙালি কমিউনিটির পরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব জুম্মা আহমদ লিটুর একমাত্র ছেলে। সোমবার বার্মিংহামের শার্ড এন্ড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পেতে পরিবার, স্বজন ও স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে ব্যাপকভাবে সহযোগিতা ও প্রচার চালানো হয়।

দীর্ঘ ২৬ ঘণ্টা ধরে উদ্বেগ ও উৎকণ্ঠার পর ইছাকের সন্ধান পাওয়ার খবরে তার পরিবার, স্বজন এবং বার্মিংহামের বাঙালি কমিউনিটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইছাককে খুঁজে পেতে সহযোগিতা করায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বার্মিংহামসহ যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ইছাকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাকে খুঁজে পেতে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ সক্রিয়ভাবে সহযোগিতা করেন। অবশেষে স্মলহিথের গ্রীন লেইন মসজিদ থেকে তার সন্ধান পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।


কমিউনিটি এর আরও খবর