img

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৩:১০, ০১ আগষ্ট ২০২৬

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত

যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ‍্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বরের দুইদিন ব্যাপী অনুষ্ঠানকে সামনে রেখে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে— মিট দ‍্যা প্রেসে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রিক লেইন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী।

এ সময় ধন‍্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মসজিদ কমিটির পক্ষে হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান। মোনাজাত পরিচালনা করেন- মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।

মিট দ‍্যা প্রেসে মঞ্চ উপস্থিত ছিলেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, ব‍্যবসায়ী রফিক হায়দার, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আকরামুল হোসেন প্রমুখ।

মিট দ‍্য প্রেসে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিক লেন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী ।

লিখিত বক্তব্যে তিনি বলেন- ১৯৭৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্ট এবছর (১৯৭৬-২০২৬) ৫০ বছরে পদার্পণ করেছে। লন্ডনে আমাদের মুরুব্বিদের প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ ধর্মীয় প্রতিষ্ঠানটির সুদীর্ঘ এই পথচলা এবং অগ্রযাত্রাকে আমরা কমিউনিটির সকলকে নিয়ে উদযাপন করতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার এবং ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ব্রিক লেন মসজিদেই দুদিন ব‍্যাপী এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে। ৫০ বছর পূর্তি উদযাপনে আমরা আপনাদের সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে বসবাসকারী সৈয়দপুর গ্রামের বিশিষ্টজনদের সঙ্গে শামীম আলম কোরেশির সৌজন্য বৈঠক ও ভোজসভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৮:৪০, ০১ আগষ্ট ২০২৬

বিশিষ্ট ব্যাংকার, জনতা ব্যাংকের প্রাক্তন জেনারেল ম্যানাজার, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শামীম আলম কোরেশির যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর উপলক্ষে গত ২৮ জুলাই, মঙ্গলবার, সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে মুহাম্মদ মুজাককির হোসেন আবদুল হকের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক মল্লিক শাকুর ওয়াদুদে\'র পরিচালনায় এক প্রীতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ তারিফ আহমদ ও কামরুল ইসলামে\'র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভাটির শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওত করেন মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী।

শামীম আহমেদ কোরেশির আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও সিলেট সরকারি এমসি কলেজের প্রাক্তন সৈয়দ পুরে\'র কৃতি ছাত্রদের এই মিলনমেলায় বিগত শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন লন্ডনে অবস্থানরত বিশিষ্টজনেরা।

বক্তব্য রাখেন সৈয়দ নাহাস পাশা, সৈয়দ শাহীন, কামাল কোরেশী, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ মুহাদ্দিস আহমেদ, সৈয়দ আবুল কাশেম, মল্লিক শাকুর ওয়াদুদ, মুজাককির হোসেন আব্দুল হক, মাশূক ইবনে আনিস, মুহাম্মদ তারিফ আহমদ, দিলু নাসের, সৈয়দা রেখা ফারুক, সৈয়দ ফারুক হোসেন চৌধুরি, শাহ আলম কোরেশি, এমদাদ আলী, সৈয়দ সুমন, সৈয়দ জিয়াউল ইসলাম, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণসহ অন্যান্য।

আরও উপস্থিত ছিলেন –সৈয়দা ফরিদা ইয়াসমিন শিপা, উবায়দা সুলতানা শাহীন,নাজমুন নাহার ওয়াদুদ নাজু, সৈয়দা শোভা কাশেম প্রমুখ।

অনুষ্ঠানের সম্বর্ধক অতিথি বিশিষ্ট ব্যাংকার শামীম আহমেদ কোরেশি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন আমার জীবনে এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে, আমি সংক্ষিপ্ত সফরে এসে এই ব্যস্ততম নগরীর আমার আত্মীয়-স্বজন ও সিনিয়র জুনিয়রদের আন্তরিকতায় আমি অভিভূত। তিনি বলেন, আপনারা আজ যুক্তরাজ্যে বসবাস করলেও আপনারাই আমাদের গ্রাম তথা আমাদের এলাকার নতুন প্রজন্মের আইডল, কারণ ; আপনাদের মাধ্যমেই আমাদের সমাজ শিক্ষাধিক্ষায় সর্বক্ষেত্রে আজ উন্নতি সাধন করছে।

পরিশেষে এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মরহুম সালেহ আহমেদ রানু, বিশিষ্ট সমাজচিন্তক ফয়জুল হক মনি মনিহক ও অন্যান্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্তি করা হয়।

পরে সকলেই ভোজসভায় অংশগ্রহণ করেন।




কমিউনিটি এর আরও খবর