img

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য তাজ উদ্দিন আহমেদ এর পিতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

প্রকাশিত :  ০৭:২১, ০২ আগষ্ট ২০২৬

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য তাজ উদ্দিন আহমেদ এর পিতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর  সদস্য ও চ‍্যানেল এস টেলিভিশনের লুটনের সিনিয়র রিপোর্টার তাজ উদ্দিন আহমেদের পিতা হাজী মোহাম্মাদ ইয়ারিছ মিয়া গত মঙ্গলবার ২১ জুলাই বাংলাদেশ সময় ভোর  ৩ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছয় ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর সিলেট পীর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ও বালাগঞ্জের মোহাম্মদপুর জামে মসজিদে বাদ এশা দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক : লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য তাজ উদ্দিন আহমেদের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৩:১০, ০১ আগষ্ট ২০২৬

যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ‍্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বরের দুইদিন ব্যাপী অনুষ্ঠানকে সামনে রেখে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে— মিট দ‍্যা প্রেসে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রিক লেইন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী।

এ সময় ধন‍্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মসজিদ কমিটির পক্ষে হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান। মোনাজাত পরিচালনা করেন- মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।

মিট দ‍্যা প্রেসে মঞ্চ উপস্থিত ছিলেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, ব‍্যবসায়ী রফিক হায়দার, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আকরামুল হোসেন প্রমুখ।

মিট দ‍্য প্রেসে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিক লেন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী ।

লিখিত বক্তব্যে তিনি বলেন- ১৯৭৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্ট এবছর (১৯৭৬-২০২৬) ৫০ বছরে পদার্পণ করেছে। লন্ডনে আমাদের মুরুব্বিদের প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ ধর্মীয় প্রতিষ্ঠানটির সুদীর্ঘ এই পথচলা এবং অগ্রযাত্রাকে আমরা কমিউনিটির সকলকে নিয়ে উদযাপন করতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার এবং ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ব্রিক লেন মসজিদেই দুদিন ব‍্যাপী এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে। ৫০ বছর পূর্তি উদযাপনে আমরা আপনাদের সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

কমিউনিটি এর আরও খবর