আহত ২ শতাধিক

img

ইসরায়েলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, নিখোঁজ ৩৫

প্রকাশিত :  ০৫:২২, ১৫ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৪৯, ১৫ জুন ২০২৫

ইসরায়েলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, নিখোঁজ ৩৫

ইসরায়েলে রবিবার রাতভর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ২০০ জনের মতো। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৩৫ জন। খবর সিএনএন ও টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

ইয়নেট আরও জানায়, ওই এলাকায় হামলায় আহতের সংখ্যা বেড়ে ১০০-এ পৌঁছেছে, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

গত রাতে নিহতদের মধ্যে একজন ১০ বছরের ছেলে এবং দুজন বয়স্ক নারী। তাদের বয়স ৬৯ ও ৮০ বছর। ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে ইয়নেট আরও বলেছে, তেল আবিবের দক্ষিণে আরেকটি শহর রেহোভটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন।

এদিকে ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২০ শিশু রয়েছে। শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি প্রমুখ। হামলার পর প্রতিশোধের ঘোষণা দেন আয়াতু্ল্লাহ আলী খামেনি। এরপরই ইসরায়েলে মিসাইল বৃষ্টি শুরু করে ইরান।

সূত্র : আলজাজিরা 

জাতীয় এর আরও খবর

img

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

প্রকাশিত :  ০৫:০৪, ২৭ জুলাই ২০২৬

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এ রুট পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। আশা করি এবার রুটটি লাভজনক হবে এবং ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে। এতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পারে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। 

মন্ত্রী আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি। ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয় সেজন্য  ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে। 

প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা থাকা স্বত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার জন্য ঢাকা - নারিতা ফ্লাইট চালু করেছিলেন। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফ্লাইটটি যাত্রী সাধারণের জন্য পুনরায় চালু করলাম। 

এরপর মন্ত্রী প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের শুভ উদ্বোধন করেন। 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর আবারও চালু হলো এই রুট। আজ ২৭ জুলাই রাত ২ টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭৬ ফ্লাইটটি জাপানের উদ্দেশ্যে ছেড়ে যায়। 


জাতীয় এর আরও খবর