img

শাহরুখের হাতে হাত রেখে কী ইঙ্গিত দিলেন দীপিকা?

প্রকাশিত :  ০৮:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

শাহরুখের হাতে হাত রেখে কী ইঙ্গিত দিলেন দীপিকা?

দীপিকা পাডুকোন দুই দিন আগেই নাগ অশ্বিনের ‘কাল্কি’ সিনেমার সিক্যুয়াল থেকে বাদ পড়েন । সেই আবহের মাঝেই অভিনেত্রীর পোস্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখ খানের হাত শক্ত করে নিজের হাতে ধরে আছেন দীপিকা।

১৮ বছর আগে হাতে ধরে এভাবেই ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী দীপিকাকে পথ চলতে শিখিয়েছিলেন কিং খান।

নতুন ছবি ঘোষণার আগে ১৮ বছর আগের সেই দিনে ফিরে গেলেন অভিনেত্রী। বিশেষ ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ তৈরির সময় ওর কাছ থেকে প্রথম যে শিক্ষা পেয়েছিলাম, তা হলো একটা ছবি তৈরির অভিজ্ঞতা, এবং যাদের সঙ্গে সেই ছবি তৈরি হচ্ছে, তা সব সময় সাফল্যের থেকে অনেক বেশি।” 

দীপিকা আরো লেখেন, “এই শিক্ষার সঙ্গে আমি সহমত এবং এই কথাই প্রত্যেক সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখি। সেই কারণেই কি আমরা একসঙ্গে ষষ্ঠ ছবি নিয়ে ফিরছি?” 

হ্যাশট্যাগে রয়েছে ‘কিং’ ও ‘ডে ওয়ান’।

ফলে এটা স্পষ্ট, শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। দীপিকার পোস্টে মন্তব্য করেছেন স্বামী রণবীর সিংও। 

অনুরাগীরা তার বক্তব্যে কটাক্ষের আভাস ধরতে পেরেছে। ‘কাল্কি ২৮৯৮ এডি’র নির্মাতাদের উদ্দেশেই এই সূক্ষ্ম বার্তা দিয়েছেন দীপিকা, মানছেন অনুরাগীরা।

img

দেবীবরণে অংশ নিয়ে বিতর্কে নুসরাত জাহান, দিলেন কড়া জবাব

প্রকাশিত :  ১১:২২, ২৪ অক্টোবর ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান বিজয়া দশমীতে দেবীবরণে অংশ নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন । লালপাড় সাদা শাড়িতে মণ্ডপে তার এই আচার পালনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।

বিজয়া দশমীর দিনে এক পূজামণ্ডপে লালপাড় সাদা শাড়িতে সেজে দেবীবরণ সম্পন্ন করেন নুসরাত। তার সেই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন অভিনেতা যশ দাশগুপ্ত। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

পোস্টটি সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করতে শুরু করে। তাদের বক্তব্য, অন্য ধর্মের মানুষ হয়ে কেন তিনি হিন্দু ধর্মের রীতিনীতি পালন করছেন? নুসরাতের ধর্মীয় নিষ্ঠা নিয়েও নানা প্রশ্ন তোলেন সমালোচকরা। এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

তবে এই সমালোচনার মুখে চুপ থাকেননি অভিনেত্রী। নিজের ব্যক্তিগত বিশ্বাস ও পছন্দের কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। নুসরাতের মতে, উৎসবের আনন্দ কোনো একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে আটকে রাখা যায় না। নিজের পছন্দমতো ধর্মীয় রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালনের অধিকার সবারই রয়েছে এবং অন্যের মন্তব্যের কারণে নিজের বিশ্বাস বদলে ফেলতে তিনি রাজি নন।

দেবীবরণ কেন্দ্র করে তৈরি হওয়া এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় পরিচয়, ব্যক্তিগত বিশ্বাস এবং উৎসব পালনের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য ওয়াল