img

বিশ্ববাজারে তেলের দরপতন

প্রকাশিত :  ১৯:০৮, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্ববাজারে তেলের দরপতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনার ইঙ্গিত মিলতেই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। একদিনে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে যায়।

\r\n

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত। তার এই মন্তব্যের পরই বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় এবং বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়। উত্তেজনা কমলে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা হ্রাস পাবে—এমন প্রত্যাশায় তেলের দামে এই পতন ঘটে।

এ কারণে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে নেমে এসেছে।

লন্ডনের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৮১ ডলার বা ৪.১ শতাংশ কমে ৬৬.৫১ ডলারে নেমে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ২.৭০ ডলার বা ৪.১ শতাংশ কমে ৬২.৫১ ডলারে নেমেছে।

এর আগে ওই দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে তেলের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে ট্রাম্পের আলোচনার প্রস্তুতির ঘোষণায় এবং ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সামরিক মহড়ার কোনো পরিকল্পনা না থাকার খবর বাজারের চাপ কমিয়েছে। 

ওপেক প্লাস জোট মার্চ মাসে তেল উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং দুর্বল মৌসুমি চাহিদার কারণে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা স্থগিত রেখেছে।

অর্থনীতি এর আরও খবর

img

১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে চলতি সপ্তাহে

প্রকাশিত :  ১৪:৫৬, ১৮ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। তন্মমধ্যে ৬ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। একই সভায় ন্যাশনাল ব্যাংক ও পিপলস ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এদিকে, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিঙ্গার বিডি, ইউনিলিভার কনজুমার কেয়ার ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিকের এবং শাহজীবাজার পাওয়ার তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-

১৯ এপ্রিল: দুপুর আড়াইটায় পাইওনিয়র ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

২০ এপ্রিল: বিকাল ৩টায় শাহজীবাজার পাওয়ার কোম্পানির বোর্ড সভা।

                  বিকাল ৪টায় ইউনিলিভার কনজুমার কেয়ারের বোর্ড সভা।

২২ এপ্রিল: দুপুর আড়াইটায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

                 বিকাল ৩টায় এশিয়া ইন্স্যুরেন্স এবং সিঙ্গার বিডির বোর্ড সভা।

২৩ এপ্রিল: বিকাল ৩টায় পিপল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

                 বিকাল সোয়া ৩টায় হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা।

                 বিকাল ৪টায় কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

২৫ এপ্রিল: দুপুর ১২টায় ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা।

অর্থনীতি এর আরও খবর