img

দ্রব্যমূল্য নিয়ে ‘সাউন্ড বাইট’ নয়, কাজ করে দেখাব: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত :  ১০:১৭, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৩৫, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

দ্রব্যমূল্য নিয়ে ‘সাউন্ড বাইট’ নয়, কাজ করে দেখাব: বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ে বাজারে কোনো 'সাউন্ড বাইট' নয়, বরং কাজের মাধ্যমে ফল দেখানোর আশ্বাস দিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেছেন তিনি।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম কর্মদিবসে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান ও পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে।

সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'আমাদের হাতে যে নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে এবং পাইপলাইনে যা আছে, তা রমজান ও পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট। এ বিষয়ে শঙ্কার কারণ নেই।'

রমজান এলেই 'সিন্ডিকেট' প্রসঙ্গ সামনে আসে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব। বাজার তদারকি ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।'

রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক ক্ষেত্রে এটি এককালীন চাহিদা বৃদ্ধির ফল। মানুষ সাধারণত এ সময় পুরো মাসের বাজার একসঙ্গে করে। ফলে হঠাৎ ভোগ বাড়ে এবং এর প্রভাব খুচরা বাজারে পড়ে।'

তবে এ প্রভাব দীর্ঘস্থায়ী হয় না বলেও উল্লেখ করেন তিনি।

অর্থনীতি এর আরও খবর

img

রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ১০:৪৯, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:০৬, ১৭ এপ্রিল ২০২৬

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে রুশ জ্বালানি পণ্য আমদানির ওপর বিদ্যমান সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।

এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায়।

গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।

নতুন এই ৬০ দিনের ছাড়ের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


অর্থনীতি এর আরও খবর