দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে নয়টি কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। অন্যদিকে, রূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
২৭ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে রূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা। এতে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে।
এদিকে, ২৮ অক্টোবর একাধিক কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ২টা ৪৫ মিনিটে এসিআই ফর্মুলেশনস পিএলসির এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে বারাকা পাটেঙ্গা পাওয়ার লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া একই দিন বিকেল ৪টায় এম.এল. ডাইং লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বারাকা পাওয়ার লিমিটেডের বোর্ড সভা।
ডিএসই সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধানমালা, ২০১৫-এর ১৯(১) ধারা অনুযায়ী নয়টি কোম্পানি এবং ১৬(১) ধারা অনুযায়ী রূপালী ই



















