img

মাছ ধরতে জগন্নাথপুর গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু

প্রকাশিত :  ০৭:৫৬, ০৪ মার্চ ২০২৬

মাছ ধরতে জগন্নাথপুর গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় শখের বশবর্তী হয়ে কুশিয়ারা নদীতে মাছ ধরতে এসে শাহিন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিন মিয়া সিলেট সদর উপজেলার মোল্লার গাঁও ইউনিয়নের সদর কলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) বিকেলে শাহিন মিয়া তার ৫ বন্ধু ও আত্মীয় স্বজন সহ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীতে পচার বর্শি দিয়ে মাছ ধরতে আসেন। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা নদীতে মাছ শিকার করেন। মাছ ধরা শেষে রাত ৯টার দিকে তারা একটি সিএনজি চালিত অটোরিকশা (সিলেট থ-১১-৫৬৪৪) যোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে গন্ধবপুর গ্রামের পাশে পৌঁছালে শাহিন মিয়া হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এসময় তার সাথে থাকা সফরসঙ্গীরা তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

ঘটনার সময় শাহিন মিয়ার সাথে ছিলেন তার আত্মীয় ও বন্ধু সমসু মিয়া (৬২), কামরুল ইসলাম (৫৩), রাব্বি ফরাজী (৩২) এবং নুরুল আহমদ (৩৫)। শখের বসে মাছ ধরতে এসে প্রিয়জনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, শখের বসে মাছ ধরতে এসে মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট নগরভবনে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৭:০৯, ০২ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান নগরভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে যোগ দিয়েছেন।

আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে তিনি সুধি সমাবেশে যোগ দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

এরআগে সকাল ১১ টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেটের জলাবদ্ধতা ও বন্যা নিরসন এবং নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

তুমুল বৃষ্টির মধ্যে সকাল ১০টার সিলেটে এসে পৌছেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি যান সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ, নতুন রং করাসহ নগরকে একবারে ঝকঝকে রূপ দেয়া হয়েছে। নগর থেকে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনও অপসারণ করে নিয়েছে সিলেট সিটি করপোরেশন।

সিলেটের খবর এর আরও খবর