img

জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

প্রকাশিত :  ১০:২৪, ০৬ মার্চ ২০২৬

 জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন থেকে পড়ে গিয়ে ভর্তিকৃত এক রোগী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা শেখ সাজ্জাদ মিয়া (৭০) গত ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার দিবাগত রাত তিনটায় তিনি বাথরুমে যেতে গিয়ে বারান্দার গ্রীল খুলে হাসপাতালের দ্বিতল ভবন থেকে নীচে পড়ে যান। শব্দ পেয়ে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, ভর্তিকৃত একজন রোগী হাসপাতালের ওয়ার্ড থেকে পড়ে যায় কেউ বলতে পারে না এরচেয়ে দুঃখ কী হতে পারে। এটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে তিনি মনে করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব হাসান রনি জানান, ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আমরা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছিলাম। ঘটনার সময় রাতে তিনি কীভাবে বারান্দার গ্রিল খুলে রেলিং পেরিয়ে ওপর থেকে নীচে পড়লেন তা বুঝে উঠা যাচ্ছে না। তিনি চোখে দেখতে পারেন না, তাঁর কোন স্বজনও সঙ্গে ছিল না। আমরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট নগরভবনে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৭:০৯, ০২ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান নগরভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে যোগ দিয়েছেন।

আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে তিনি সুধি সমাবেশে যোগ দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

এরআগে সকাল ১১ টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেটের জলাবদ্ধতা ও বন্যা নিরসন এবং নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

তুমুল বৃষ্টির মধ্যে সকাল ১০টার সিলেটে এসে পৌছেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি যান সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ, নতুন রং করাসহ নগরকে একবারে ঝকঝকে রূপ দেয়া হয়েছে। নগর থেকে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনও অপসারণ করে নিয়েছে সিলেট সিটি করপোরেশন।

সিলেটের খবর এর আরও খবর