img

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

প্রকাশিত :  ২১:২৬, ০৭ মার্চ ২০২৬

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (মিসাইল) ছুড়েছ ইরান। এবারের হামলাটি হয়েছে চার ঘণ্টা পর। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ককামূলক সাইরেন বাজছে।

শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে ইরান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের দিকে ধেয়ে আসে। এ সময় ইসরায়েলের উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। 

ইরান যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া!ইরান যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া!

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার কারণে দেশটির বিভিন্ন এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

তবে সর্বশেষ হামলায় ইরান ঠিক কতটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার তীব্রতা আগের তুলনায় কিছুটা কমে এসেছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


 

আন্তর্জাতিক এর আরও খবর

img

আবারো যুদ্ধ শুরু করবো কিনা জানি না: ট্রাম্প

প্রকাশিত :  ০৭:৩৩, ০১ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করবে কি না, তা তার জানা নেই। গতকাল  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  খবর মিডল ইস্ট আইয়েরঅ

ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ট্রাম্প দাবি করেন, এই সংঘাতের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে আসবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করবো কিনা, তা আমি জানি না।’

একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়েও বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন ট্রাম্প। জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমানোর ঘোষণার এক দিন পরই তিনি জানান, ইতালি ও স্পেন থেকেও সম্ভবত সেনা সরিয়ে নেওয়া হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত’ এমনটিই হতে যাচ্ছে।

এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মাকিৃন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়ে ‘আমি একমত’।