img

এবার আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর

প্রকাশিত :  ১০:৩৩, ২৩ এপ্রিল ২০২৬

এবার আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর

বলিউড ছবির নায়ক ও নায়িকাদের বয়সের পার্থক্য নিয়ে সবসময়ই দর্শকের মধ্যে চর্চা চলতেই থাকে। সম্প্রতি ৫৮ বছরের অক্ষয় কুমারের বিপরীতে ৩২ বছরের ওয়ামিকা গাব্বিকে দেখা গিয়েছে \'ভূত বাংলা\' ছবিতে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও দুটি নাম। ৬১ বছরের আমির খান ও ৩৯ বছরের শ্রদ্ধা কাপুর।

প্রথম ছবি ‘আশিকি-টু’ বলিউড বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর আর থেমে থাকেননি তিনি। একাধিক ব্যবসাসফল সিনেমা আছে শ্রদ্ধার ঝুলিতে। 

দুই বছর আগে শ্রদ্ধা অভিনীত হরর-কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী ২’ কেবল সাফল্যই এনে দেয় না, একের পর এক রেকর্ডও গড়ে। এবার এই তারকা চমকপ্রদ এক খবর দিলেন ভক্তদের। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘ভারত-পে’ সংস্থার প্রতিষ্ঠাতা অশনির গ্রোভারের জীবনী নিয়ে তৈরি সিনেমায় অভিনয় করবেন আমির খান। আর তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে।

জানা যায়, ‘শুরু থেকেই ঠিক ছিল যে শ্রদ্ধাই এই চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির চিত্রনাট্য তৈরির প্রতিটি ধাপ তিনি খুব কাছ থেকে দেখেছেন।’

এই সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করার কথা রয়েছে শ্রদ্ধার চর্চিত প্রেমিক রাহুল মোদির। তাই খবরটি সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আমির আর শ্রদ্ধার মধ্যে ২২ বছরের বয়সের তফাৎ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। 

যদিও এই ছবির ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে শোনা গিয়েছিল আমির খান লোকেশ কণগরাজ অথবা রাজকুমার হিরানির ছবিতে কাজ করবেন, কিন্তু সেসব নিয়েও এখনও পাকাপাকি কিছু জানানো হয়নি। 

অন্যদিকে, শ্রদ্ধার হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। লক্ষণ উতেকরের পরিচালনায় ‘ইথা’য় দেখা যাবে অভিনেত্রীকে। জানা গেছে, এতে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হয়তো জুটি বাঁধতে দেখা যেতে পারে শ্রদ্ধাকে। যদিও এই বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নির্মাতারা।


img

আলিয়ার ছবি এআই দিয়ে বিকৃতি, তোপের মুখে পাকিস্তানি ব্র্যান্ড

প্রকাশিত :  ০৮:৪৩, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪৬, ২২ এপ্রিল ২০২৬

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে পাকিস্তানের এক পোশাক সংস্থার বিরুদ্ধে।

বিনা অনুমতিতে অভিনেত্রীর বিভিন্ন লুকে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে প্রচার চালাচ্ছে সংস্থাটি। বিষয়টি স্যোশাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর আলিয়ার ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, পাকিস্তানের ওই পোশাক ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি দেখা যাচ্ছে। সেখানে অভিনেত্রীকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেলেও ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় সেগুলো এআই দিয়ে তৈরি। 

আলিয়ার লরিয়েল প্যারিস র‍্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের ছবিগুলোকে বিকৃত করে নিজেদের ব্র্যান্ডের পোশাক যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞাপনের ক্যাপশনে দাবি করা হয়েছে, আলিয়া নিজেও এই পোশাকগুলো দেখলে পছন্দ করবেন।

আলিয়ার ভক্তরা এই বিষয়টিকে ‘প্রতারণা’ ও ‘নিম্নমানের মার্কেটিং’ হিসেবে অভিহিত করেছেন। অনেক অনুরাগী আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

বর্তমানে বলিউডের অনেক তারকা নিজেদের কণ্ঠ বা ছবি বিনা অনুমতিতে ব্যবহার রোধে আইনি ব্যবস্থা নিচ্ছেন। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা ইতোপূর্বে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

বিনোদন এর আরও খবর