img

ট্রাম্পের ডিনার আয়োজনে বন্দুকধারীর পরিচয় শনাক্ত

প্রকাশিত :  ০৫:৪৭, ২৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের ডিনার আয়োজনে বন্দুকধারীর পরিচয় শনাক্ত

ওয়াশিংটন ডিসিতে একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তার পরিচয়ও প্রকাশ করা হয়েছে।

ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। ডানপন্থী ভাষ্যকার লরা লুমারও একই দাবি করেছেন। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত  নৈশভোজ চলাকালে হঠাৎ বাইরে গুলির আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ট্রাম্প পরে জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করেনি। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। প্রায় ২ হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দের পর তাকে দ্রুত হলরুম থেকে বের করে আনা হয় এবং সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয়। তিনি আরও জানান, ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউজার ও পুলিশ প্রধান ঘটনাস্থলে যাচ্ছেন।

এ ঘটনায় ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপে ইরান

প্রকাশিত :  ০৯:৫৯, ২৬ এপ্রিল ২০২৬

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন ও ইসরাইলি হামলার নথিপত্র জমা দিয়েছে ইরান। 

দেশটির রেড ক্রস জানিয়েছে, এসব বিষয়ে আইনি অনুসরণও চলছে। শনিবার (২৫ এপ্রিল) পির-হোসেইন কৌলিভান্দ এই তথ্য জানান।

কৌলিভান্দ বলেন, শুরুতে আন্তর্জাতিক রেড ক্রসকে হামলাগুলোর নিন্দা জানাতে আহ্বান জানিয়েছিল ইরান। তবে সংস্থাটি প্রথমে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করতে অপারগতার কথা জানায়।

তিনি বলেন, ধারাবাহিক লিখিত অনুসরণ ও গুরুত্বসহকারে আলোচনার পর আন্তর্জাতিক রেড ক্রস শেষ পর্যন্ত হামলার নিন্দা জানায় এবং সহায়তার প্রতিশ্রুতি দেয়।

কৌলিভান্দ আরও বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর জানিয়েছে, ইরানি রেড ক্রিসেন্ট সরবরাহ করা নথিগুলো আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। 

জেনেভা কনভেনশনের ভিত্তিতে বেসামরিকদের ওপর সব হামলার ঘটনা আইনি প্রক্রিয়ায় অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।


আন্তর্জাতিক এর আরও খবর