img

আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু

প্রকাশিত :  ০৬:৪১, ০৪ মে ২০২৬

আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু

এনসিপি’র কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি  এসব কথা লিখেছেন।

পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, পার্টির আহ্বায়কের বাইরে নাহিদ ইসলাম আমার ছোট ভাইয়ের মত। কিন্তু আজ সে আমার জন্য আমার অভিভাবক হিসেবে পাশে ছিল। ছোটবেলায় প্রথম পরীক্ষার দিন আম্মু আব্বু বা বড় ভাই থাকলে যেভাবে পাশে থাকে, পথ দেখিয়ে নিয়ে যায়। আমার সংসদের প্রথম দিনটাতে আমার আহ্বায়ক সেভাবেই নিয়ে গিয়েছে, পথ দেখিয়েছে, বিভিন্ন জায়গাগুলো চিনিয়েছে। 

তিনি লেখেন, নাহিদ ইসলামের এই দায়িত্ববোধ আমাকে আর ও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। ভীষণ ভালো লাগাও কাজ করছিল, সত্যি বলতে সাহস ও পেয়েছি। আলহামদুলিল্লাহ। 

তিনি আরও লেখেন, আমার এই ছোট্ট জীবনে অসংখ্য মানুষের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পেয়েছি সঙ্গে দোয়াও পেয়েছি। আপনারাও সবসময় দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন। আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দেশ ও জনগণের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার তৌফিক দেন।


img

বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

প্রকাশিত :  ১৫:২৬, ০৪ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৩১, ০৪ মে ২০২৬

সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় তিন জন আহত হয়েছেন।

এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক ও একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে সোমবার সকালে দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।

বিস্তারিত আসছে...