img

পাকিস্তানে যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কা, নিহত ১১

প্রকাশিত :  ০৬:১১, ২৫ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:২৬, ২৫ মে ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকার কাছে একটি ভ্যান যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আরও সাতজন আহত হয়েছেন বলে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন।  খবর সামা টিভির। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ভ্যান এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

উদ্ধার কর্মকর্তাদের দাবি, ভ্যানচালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আঘাত করেন।

পুলিশের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন যে, সোয়াত এক্সপ্রেসওয়েতে একটি ভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ও আহতদের চিকিৎসা এবং আইনি প্রক্রিয়ার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান ওই মুখপাত্র।

পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি করাচি থেকে বুনার যাচ্ছিল। অন্যদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দির-এর উদ্দেশে রওনা হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানচালকের অসাবধানতাই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ।


আন্তর্জাতিক এর আরও খবর

img

পশ্চিমবঙ্গের পর এবার কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করল উত্তর প্রদেশ

প্রকাশিত :  ০৮:৪৮, ২৫ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে ঈদুল আজহার নামাজ ও কুরবানি নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, খোলা জায়গায় বা জনসমাগমস্থলে কুরবানি দেওয়া যাবে না। সেইসঙ্গে রাস্তা বন্ধ করে কোনোভাবেই ঈদের নামাজ পড়া যাবে না। সেইসঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কুরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উত্তর প্রদেশ সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেওয়া হবে না। পূর্ব-নির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এর আগে পশ্চিমবঙ্গের নতুন সরকার পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু কুরবানি ও জবাইয়ের নিয়মে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এসব জটিল বিধিনিষেধের কারণে রাজ্যজুড়ে পশু বেচাকেনায় বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে এবং মুসলিম ও হিন্দু খামারি ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে


আন্তর্জাতিক এর আরও খবর