img

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো সরকার

প্রকাশিত :  ১২:০০, ০৩ জুন ২০২৬

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো সরকার
তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে পাইকারি ও গ্রাহক পর্যায়ের বিদ্যুতের দাম বাড়াল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের পাইকারি মূল্য ১ দশমিক ৩৯ টাকা, সঞ্চালন চার্জ ৮ পয়সা ও খুচরা পর্যায়ে ১ দশমিক ৫২ টাকা বাড়ানো হয়েছে।
এতে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বাড়ল ১৯ দশমিক ৮৬ শতাংশ, গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৯ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৫ শতাংশ।

আজ বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আলোচনা-পর্যালোচনা ও গণশুনানির পর বিদ্যুতের উৎপাদন, ক্রয়, আমদানি ব্যয়, সঞ্চালন ও বিতরণ ব্যয়, পাইকারি পর্যায়ে সরকারের ভর্তুকি প্রদান এবং সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এ দাম বাড়ানো হয়।

তিনি জানান, বিদ্যুতের ইউনিটপ্রতি পাইকারি দাম ৭ টাকা থেকে ১ দশমিক ৩৯ টাকা বাড়িয়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণের আদেশ প্রদান করা হয়েছে।

এছাড়া ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ দশমিক ৩১৩৫ টাকা থেকে দশমিক ০৭৫১ বাড়িয়ে দশমিক ৩৮৮৬ টাকা করা হয়েছে। অর্থাৎ বিদ্যুতের ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৩১ পয়সা থেকে বেড়ে হবে ৩৯ পয়সা।

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে ১ দশমিক ৫২ টাকা। ৯ দশমিক ১১ টাকা থেকে বাড়িয়ে এখন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ১০ দশমিক ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দাম বাড়ানোর পরও সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রয়োজন পড়বে। 
img

আজ (৩ জুন) ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ০৯:৫৭, ০৩ জুন ২০২৬

আজ বুধবার (০৩ মে) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ৮৯ লাখ ৩৯ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসই’র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা পিএলসি-এর। এদিন কোম্পানিটির ৫ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ২৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৪ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৩ কোটি ৭৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।