img

দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ

প্রকাশিত :  ১২:৫৭, ০৫ জুন ২০২৬

 দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ

সুনামগঞ্জের দিরাইয়ে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে । স্মার্টফোন ও মোবাইল ব্যাংকিং সেবার সহজলভ্যতার কারণে এসব হচ্ছে বলে অনেকে মনে করেন ।

পৌর শহর থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ বাজার পর্যন্ত অর্থের বিনিময়ে অনলাইন বেটিং, লুডু বাজি ও বিভিন্ন জুয়ার অ্যাপ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। এতে তরুণ ও যুব সমাজের একটি অংশ আসক্ত হয়ে পড়ছে বলে মনে করছেন অভিভাবক ও স্থানীয়রা।

মোবাইল ফোনভিত্তিক অ্যাপের মাধ্যমে এখন ক্রিকেট, ফুটবল, এভিয়েটর গেম, আইপিএল বেটিংসহ নানা খেলায় অর্থের বাজি ধরা হচ্ছে। এমনকি জনপ্রিয় লুডু খেলাও অনলাইন জুয়ার হাতিয়ার হয়ে উঠেছে। দিনের পর দিন টাকা দিয়ে লুডু খেলার প্রবণতা বাড়ছে। অভিভাবকদের দাবি, বিনোদন হিসেবে শুরু হলেও এটি ভয়াবহ আসক্তিতে পরিণত হচ্ছে।

অভিযোগ উঠেছে, এই অনলাইন জুয়ার আসর এখন শুধু পৌর শহরেই সীমাবদ্ধ নেই গ্রামাঞ্চলের চায়ের দোকান, মুদি দোকান কিংবা মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকানের ভেতরেও বসছে। বাইরে থেকে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান মনে হলেও ভেতরে মোবাইল ফোনের পর্দায় চলছে হাজার হাজার টাকার বাজি। দুপুরে চা খাওয়ার অজুহাতে, রাতে দোকান বন্ধের পরও নির্দিষ্ট কয়েকজন জড়ো হয়ে জুয়ার কার্যক্রম চালাচ্ছেন বলে জানান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব চলছে।

সরেজমিনে পৌর শহরের উপজেলা রোড, থানা সংলগ্ন সেন মার্কেট, কলেজ রোড, ইউপি রোড ও হাইস্কুল রোড এলাকায় দেখা যায়, বিভিন্ন বয়সী মানুষ মোবাইল ফোনে অর্থের বিনিময়ে লুডুসহ নানা অনলাইন গেম খেলছেন। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমের একটি বড় অংশ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত। একই চিত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও আড্ডাস্থলগুলোতেও।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেকে প্রথমে বন্ধু বা পরিচিতদের মাধ্যমে এসব অ্যাপে যুক্ত হন। শুরুতে সামান্য লাভ দেখালেও পরে অধিক লাভের আশায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে প্রচুর ক্ষতির মুখে পড়েন অনেকে। একপর্যায়ে ধারদেনা বা পরিবারের অজান্তে টাকা সংগ্রহ করে এসব কার্যক্রমে জড়িয়ে পড়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিভাবক সুমন চৌধুরী বলেন, অনলাইন জুয়ার কারণে অনেক পরিবার নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর দাবি, এলাকার কিছু স্বচ্ছল পরিবারের সন্তানরা জুয়ার নেশায় বিপুল অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ ঋণের চাপ সামলাতে বিদেশে পাড়ি জমিয়েছেন, আবার কেউ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। তবে তাঁদের রেখে যাওয়া ঋণের বোঝার চাপ পরিবারের ওপরই পড়ছে।

দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার বলেন, তরুণদের মধ্যে অনলাইন আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে। শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত অর্থ উপার্জনের প্রলোভনে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তিনি মনে করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এ প্রবণতা রোধ কঠিন।

দিরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার বলেন, অনলাইন জুয়ার বিস্তার এখন সামাজিক সমস্যায় রূপ নিচ্ছে। শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সমাজের সচেতন মহলের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

স্থানীয় সূত্র বলছে, জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে কিছু তরুণ চুরি, ছিনতাই এমনকি ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান নেই, তবে বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে অনলাইন জুয়ার বিস্তার ভবিষ্যতে আরও বড় সামাজিক ও অপরাধমূলক সংকট তৈরি করতে পারে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অনলাইন জুয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, তরুণ সমাজকে অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের অনলাইন কার্যক্রমের প্রতি নজর রাখার আহ্বান জানান তিনি।

img

শ্রীমঙ্গলের ডাকবাংলো পুকুর: অবহেলা থেকে সৌন্দর্যের নতুন ঠিকানার প্রত্যাশা

প্রকাশিত :  ১৫:৫৩, ০৫ জুন ২০২৬

সংগ্রাম দত্ত: বাংলাদেশের পর্যটনের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল। \r\nচা-বাগানের সবুজ ঢেউ, পাহাড়-টিলা, বনাঞ্চল ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে \r\nসারা বছরই এখানে ভিড় করেন দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু শহরের \r\nপ্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ডাকবাংলো পুকুর আজ সেই পরিচিত সৌন্দর্যের\r\n সঙ্গে যেন বেমানান এক চিত্র হয়ে দাঁড়িয়েছে।

একসময় এলাকার অন্যতম \r\nআকর্ষণ হিসেবে পরিচিত এই পুকুর বর্তমানে অপরিচ্ছন্নতা, অযত্ন এবং প্রয়োজনীয়\r\n সংস্কারের অভাবে তার স্বাভাবিক সৌন্দর্য অনেকটাই হারিয়েছে। পানিতে ভাসমান \r\nআবর্জনা, অপরিকল্পিত পরিবেশ এবং নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন অবকাঠামো \r\nদর্শনার্থীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারছে না। ফলে পর্যটননির্ভর \r\nএকটি শহরের গুরুত্বপূর্ণ এই স্থানটি যথাযথ পরিচর্যার দাবি জানাচ্ছে।

শহরের\r\n প্রবীণ বাসিন্দাদের মতে, ডাকবাংলো পুকুর শুধু একটি জলাশয় নয়; এটি \r\nশ্রীমঙ্গলের দীর্ঘদিনের ইতিহাস ও নগর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নানা \r\nসময় এই পুকুরকে ঘিরে মানুষের অবসরযাপন, সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক আবহ\r\n গড়ে উঠেছে। তাই এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা শহরের ঐতিহ্য সংরক্ষণের \r\nসঙ্গেও সম্পর্কিত।

পর্যটন সংশ্লিষ্টদের ধারণা, পরিকল্পিত উন্নয়ন করা\r\n হলে ডাকবাংলো পুকুর পাড় শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে \r\nপারে। পুকুরের পানি পরিষ্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি মাঝখানে \r\nএকটি আধুনিক ও দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপন করা যেতে পারে। রাতের সৌন্দর্য \r\nবাড়াতে উপযুক্ত আলোকসজ্জা, চারপাশে ফুল ও শোভা বর্ধনকারী গাছপালা, বসার \r\nজন্য বেঞ্চ এবং আকর্ষণীয় ল্যান্ডস্কেপিং যুক্ত করা হলে এলাকাটির সৌন্দর্য \r\nনতুন মাত্রা পাবে।

এ ছাড়া প্রবীণ নাগরিকদের জন্য নিরাপদ ওয়াকিং \r\nট্র্যাক, শিশুদের জন্য ছোট বিনোদন কর্নার এবং পর্যটকদের জন্য ছবি তোলা ও \r\nবিশ্রামের উপযোগী স্থান নির্মাণের সুযোগ রয়েছে। স্থানীয় ইতিহাস, চা-শিল্পের\r\n ঐতিহ্য এবং শ্রীমঙ্গলের বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে নান্দনিক \r\nকারুকার্য সংযোজন করা গেলে এটি শুধু বিনোদনকেন্দ্র নয়, বরং একটি সাংস্কৃতিক\r\n পরিচয়ের স্থান হিসেবেও গড়ে উঠতে পারে।

পর্যটন নগরীর মর্যাদা ধরে \r\nরাখতে শহরের উন্মুক্ত ও জনসাধারণের ব্যবহারের স্থানগুলোর উন্নয়নকে গুরুত্ব \r\nদেওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকেরা। তাঁদের মতে, পরিকল্পিত উদ্যোগের \r\nমাধ্যমে ডাকবাংলো পুকুর পাড়কে পরিচ্ছন্ন, নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশে \r\nরূপান্তর করা সম্ভব। এতে একদিকে স্থানীয় মানুষের বিনোদন ও হাঁটাচলার সুযোগ \r\nবাড়বে, অন্যদিকে পর্যটকদের জন্যও সৃষ্টি হবে নতুন আকর্ষণ।

শ্রীমঙ্গলের\r\n সৌন্দর্য শুধু চা-বাগান বা পাহাড়ে সীমাবদ্ধ নয়; শহরের প্রতিটি \r\nগুরুত্বপূর্ণ স্থানই এই পরিচয়ের অংশ। সেই বিবেচনায় ডাকবাংলো পুকুরকে \r\nনতুনভাবে সাজিয়ে তোলা গেলে এটি হতে পারে শ্রীমঙ্গলের গর্বের আরেকটি \r\nপ্রতীক—যেখানে ঐতিহ্য, সৌন্দর্য ও নাগরিক জীবনের সমন্বয় ঘটবে একই সঙ্গে।

শ্রীমঙ্গলের ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষায় এমন উদ্যোগ এখন সময়ের দাবিই বলে মনে করছেন অনেকেই।

সিলেটের খবর এর আরও খবর