ইতিহাস সেরা গোলকিপিং!

img

২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

প্রকাশিত :  ০৬:৩৪, ২২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৪০, ২২ জুন ২০২৬

২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

প্রতিপক্ষ স্ট্রাইকার রোমেলু লুকাকুর বুটের সজোরে আঘাত ম্যাচের শুরুতেই লেগেছিল বুকে। ব্যথায় মাঠে বেশ কিছুক্ষণ নিথর হয়ে পড়েছিলেন। কিন্তু সেই চোটকে জয় করে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে যা করলেন ৩৩ বছর বয়সী আলিরেজা বেইরানভান্দ, তা ফুটবল বিশ্বকাপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারকাখচিত বেলজিয়ামের ২৩টি শটের ঝড় একাই সামলে ইরানকে এনে দিলেন ঐতিহাসিক এক পয়েন্ট।

রোববার (২১ জুন) বিশ্বকাপের ‘জি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর এই ড্রয়ের মূল কারিগর ইরানের বাজপাখি বেইরানভান্দ, যিনি ম্যাচজুড়ে বেলজিয়ামের নিশ্চিত সব আক্রমণ নস্যাৎ করে দিয়ে হয়েছেন ম্যাচসেরা।

ম্যাচের শুরুতে চোট, এরপর বেইরানভান্দ ম্যাজিক ম্যাচের শুরুতেই কেভিন ডে ব্রুইনের একটি বিপজ্জনক ক্রসে স্লাইড করতে যান বেলজিয়ামের রেকর্ড স্কোরার রোমেলু লুকাকু। বল গ্লাভসবন্দি করতে এগিয়ে আসা বেইরানভান্দের বুকে সজোরে আঘাত করে লুকাকুর পা। মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান এই অভিজ্ঞ গোলরক্ষক। আর সুস্থ হয়েই পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান তিনি।

পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২৩টি শট নেয় বেলজিয়াম। এর মধ্যে অন-টার্গেট বা লক্ষ্যে থাকা ৭টি শটের সবকটিই অবিশ্বাস্য দক্ষতায় সেভ করেন বেইরানভান্দ। বিশেষ করে ম্যাচের ১১ মিনিটে মাক্সিম ডি কাইপারের শট ঠেকানো, প্রথমার্ধের শেষ দিকে ডি কাইপারের ভলি রুখে দেওয়া এবং ৬০ মিনিটে মাটিতে পড়ে থাকা অবস্থাতেও এক হাতে ডি কাইপারের নিশ্চিত গোল বাঁচানো ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা গোলকিপিং দৃশ্য। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে আবারও ডি কাইপারের জোরালো শট ঝাঁপিয়ে আটকে ইরানের ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন তিনি। গোলকিপিংয়ের পাশাপাশি ১১টি নিখুঁত লং বল এবং ৩টি হাই ক্লেইম করে ডিফেন্সকে পূর্ণ ভরসা জোগান এই তারকা।

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ও লাল কার্ডের ধাক্কা ম্যাচে অবশ্য দুই দলের গোলরক্ষকই দারুণ পরীক্ষা দিয়েছেন। ১৪ ও ৫৩ মিনিটে ইরানের তারকা মেহদি তারেমির দুটি নিশ্চিত ও জোরাল শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন বেলজিয়ামের রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচের ২৫ মিনিটে এহসান হাজিসাফির ফ্রি-কিক থেকে মেহদি তারেমি বল জালে পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে তা বাতিল হয়।

ম্যাচের ৬৬ মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। শেষ ডিফেন্ডার হিসেবে ব্যাক-পাস দিতে গিয়ে ভুল করে বসেন নাতাঁ উঙ্গয়। বল কেড়ে নেওয়া তারেমিকে পেছন থেকে টেনে ফেলে দেওয়ায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বাকি সময় একজন কম নিয়ে খেললেও ইরানের রক্ষণভাগ ভাঙতে পারেনি বেলজিয়াম।

‘জি’ গ্রুপের সমীকরণ ও নকআউটের সম্ভাবনা চলতি আসরে মিসরের বিপক্ষে ১-১ ড্রয়ের পর এটি বেলজিয়ামের টানা দ্বিতীয় ড্র। সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ ৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা (৩ ড্র, ১ হার)। অন্যদিকে, নিউজিল্যান্ডের সাথে ২-২ ড্রয়ের পর বেলজিয়ামকে রুখে দিয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘জি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইরান। সমান ২ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। এক ম্যাচ খেলা নিউজিল্যান্ড ও মিসরের পয়েন্ট ১ করে।

আগামী শনিবার সকালে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মাঠে নামবে দলগুলো। যেখানে বেলজিয়াম খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ইরান মুখোমুখি হবে মিসরের। অতীতে কখনো বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে না পারা এশিয়ান পরাশক্তি ইরানের সামনে বেইরানভান্দের হাত ধরে এবার ইতিহাস গড়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

প্রকাশিত :  ১৯:৪৭, ২২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৫৪, ২২ জুন ২০২৬

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। তবে পরে তাঁরই করা গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। আর এই গোলের মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন মেসি।

ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।

মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। সাইড পোস্টের বাইরে দিয়ে মারেন তিনি।

৩৩ মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। 

তবে ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর বাঁ পায়ে অস্ট্রিয়ার জালে বল জড়ান মেসি। বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি এখন একার দখলে নিলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।


 


খেলাধূলা এর আরও খবর