img

বিশ্বকাপে গোল করে মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল!

প্রকাশিত :  ০৯:২৬, ২২ জুন ২০২৬

বিশ্বকাপে গোল করে মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল!

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল বিশ্বকাপ ২০২৬-এ নিজের প্রথম গোলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। সৌদি আরবের বিপক্ষে গোল করে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল স্পেন। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর জোড়া গোল করেন মিকেল ওয়ারাজাবাল। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন, শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ৪-০ গোলে।

তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠেন ইয়ামাল। ১৮ বছর ৩৪৩ দিন বয়সে বিশ্বকাপে গোল করে তিনি সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন। এর ফলে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে প্রথম বিশ্বকাপ গোল করা মেসি নেমে গেছেন নবম স্থানে।

এ ছাড়া ইয়ামাল আরেকটি বিরল কীর্তিও গড়েছেন।

১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপ ম্যাচের উদ্বোধনী গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার তিনি। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে এমন কীর্তি গড়েছিলেন।


img

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

প্রকাশিত :  ১৯:৪৭, ২২ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৫৪, ২২ জুন ২০২৬

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। তবে পরে তাঁরই করা গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। আর এই গোলের মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন মেসি।

ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।

মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। সাইড পোস্টের বাইরে দিয়ে মারেন তিনি।

৩৩ মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। 

তবে ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর বাঁ পায়ে অস্ট্রিয়ার জালে বল জড়ান মেসি। বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি এখন একার দখলে নিলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।


 


খেলাধূলা এর আরও খবর