img

ভেনেজুয়েলায় ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

প্রকাশিত :  ০৭:৩৭, ০৪ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

বিশ্বকাপ জ্বরে এখন কাঁপছে পৃথিবী। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে মাতোয়ারা  থাকার কথা ছিল আন্দ্রেস মিয়েলেসেরও। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ১০ বছর বয়সী শিশুটি।

মাঠের সাফল্যের পাশাপাশি মানবিকতায় আবারও নজর কাড়লেন পাঁচবারের ব্যালন ডি\'অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো ছোট্ট এক ভক্তের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে আবারও প্রশংসা কুড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা।

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানে একাধিক শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও সেই দুর্যোগের শিকার। ভূমিকম্পে শিশুটি একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল। বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য তিনি চেয়েছিলেন নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা পৌঁছে যায় রোনালদোর কাছে। এরপর পর্তুগালের জার্সি গায়ে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান তিনি।

ভিডিওবার্তায় রোনালদো বলেন, হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু। ভিডিওটি দেখতে ক্লিক করুন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, উদার কয়েকজন দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস। 

শুধু তাই নয়, রোনালদোর সই করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছেন আন্দ্রেস বলে উল্লেখ করেন তিনি।

এদিকে এই উদ্যোগের আগেই ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন  তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বলে জানা গেছে।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

কানাডার স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে মরক্কো

প্রকাশিত :  ২০:৪৪, ০৪ জুলাই ২০২৬

নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শেষ আটে খেলার স্বপ্ন দেখছিল কানাডা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো তাদের পথ আটকে দিল। শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মরক্কো। সবার আগে শেষ আটের টিকিট পাওয়া দলও তারাই।

ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে খেলতে চেয়েছিল মরক্কো। তবে পাঁচ মিনিটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কানাডা। 

ম্যাচের ১১ মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুল থেকে ম্যাচের সেরা সুযোগ পায় কানাডা। আহমেদের পাস থেকে টানি ওলুওয়াসেইয়ের নিচু শট পা বাড়িয়ে অসাধারণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।

দুই দলই বল দখলের লড়াইয়ে ব্যস্ত থাকলেও পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মাথায় লিড নেয় মরক্কো। ৫০ মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। 

এরপর ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মরক্কো। ব্রাহিম দিয়াজের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। আর অতিরিক্ত সময়ে কানাডার কফিনে শেষ পেরেক ঠোকেন সুফিয়ান রাহিমি। এতেই ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। 

খেলাধূলা এর আরও খবর