img

জর্ডানের জালে তিন গোল, মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা

প্রকাশিত :  ০৭:৩৩, ২৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪৭, ২৮ জুন ২০২৬

জর্ডানের জালে তিন গোল, মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা

‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা টানা তিন জয় দিয়েই বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করলো । জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। এরপর এক গোল হজম করলেও, বদলি নামা লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনে কোচ স্কালোনি। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে মোট ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামে আলবিসেলেস্তেরা।

জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি–কিক থেকে গোলটি করেছেন জিওভানি লো সেলসো। 

এরপর ম্যাচে ৩১ মিনিটে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে বল জালে জড়ান লাওতারো মার্টিনেজ। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে গোলের দেখা পায় জর্ডান। মুসা আর–তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। 

৬০ মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ২০ মিনিটের ব্যবধানে ফ্রি-কিক থেকে এবারের বিশ্বকাপের ৬ নম্বর গোলের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। 

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েনন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।  

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’—এমি মার্তিনেজ

প্রকাশিত :  ১৪:০৭, ২৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:১১, ২৮ জুন ২০২৬

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপের ব্যস্ত সময়সূচির মধ্যেও বাংলাদেশি সমর্থকদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসার বার্তা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্তিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সফরের স্মৃতি মনে করে মার্তিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি।

তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো সমর্থকের উচ্ছ্বাসে সিক্ত হয়েছিলেন মার্তিনেজ। সেই স্মৃতি এখনো ভোলেননি এই তারকা গোলরক্ষক।